রাজ্য

এবারের ভোট লড়বেন না দিলীপ ঘোষ, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তাহলে কে?

পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিস্থিতিতে এবারে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে বিজেপির মুখ্যমন্ত্রী পদ প্রার্থীর মুখ। দিন কয়েক আগে জানা গিয়েছিল, বিজেপি তরফে মুখ্যমন্ত্রী হতে চলেছেন দিলীপ ঘোষ। কিন্তু এদিন রাজ্য কমিটির বৈঠকের পর দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে ওই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন “আমাকে প্রার্থী হতে বলেনি দল। আমাদের প্রার্থী তালিকা খুব শীঘ্রই ঘোষণা করা হবে। ভয় পেয়েছে তৃণমূল। এই কারণে তারা প্রার্থী তালিকা প্রকাশ করতে চাইছে না।” 0কিছুদিন আগে থেকে খড়গপুর আসনে দিলীপ ঘোষের প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা উঠে এসেছিল। এদিন সেই সম্ভাবনা কার্যত উড়িয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

BJP গোপন সূত্রের খবর,ইতিমধ্যেই রাজ্যের প্রথম দুই দফা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে ভারতীয় জনতা পার্টি। প্রার্থী হতে চলেছেন শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। এবারের নির্বাচনে নন্দীগ্রাম আসন একটি বড় ফ্যাক্টর হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নির্বাচনে লড়বেন নন্দীগ্রাম থেকে। তার উল্টো দিকে বিজেপির তরফ থেকে দাঁড় করানো হতে পারে শুভেন্দু অধিকারী কে।

প্রাচী তালিকা চূড়ান্ত করার জন্য বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয় সহ আরো অনেকে। বৈঠক শেষে তারা সম্প্রতি বিশেষ বিমানে করে কলকাতা ফিরে এসেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, যখন তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন তারা একটি খসড়া প্রার্থী তালিকা তৈরি করে নিয়ে গিয়েছিলেন। সংবাদমাধ্যমে প্রশ্ন দিলীপ ঘোষ উত্তর দিয়েছেন, একাধিক প্রার্থীর নাম একটি আসনের জন্য দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারীর নাম এবং তাকে নির্বাচনে দাঁড় করানো হতে পারে নন্দীগ্রাম আসন থেকে।

বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বললেন, ‘নন্দীগ্রাম থেকে আমাকে প্রার্থী করা হবে কিনা তা আর কয়েক দিনের মধ্যে দেখতে পাবেন। গোটা বিষয়টা দল ঠিক করবে। যদি আমি না দাঁড়াই, অন্য কেউ দাঁড়ায় তা হলেও আমি মমতা বন্দ্যোপাধ্যায় কে ৫০,০০০ এর বেশি ভোটে হারাবো।” উল্লেখ্য, আজকেই বিজেপির প্রথম দুই দফার সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করার কথা। অন্যদিকে আবার আজকেই প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বাংলার রাজনৈতিক আকাশে এই শুক্রবার হতে চলেছে একেবারে হাইভোল্টেজ শুক্রবার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026