নিউজ

হাইভোল্টেজ ফ্রাইডে, আজ প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি, তৃণমূল এবং মহাজোট

বাংলার রাজনৈতিক আকাশে আজকেই হতে চলেছে কুরুক্ষেত্রের সূচনা। আজকে একই দিনে প্রার্থী তালিকা ঘোষণা করবে এবারের নির্বাচনে সবথেকে শক্তিশালী দুই পক্ষ তৃণমূল এবং বিজেপি। পাশাপাশি আজকেই প্রার্থী ঘোষণা করবে বাম কংগ্রেস এবং আই এস এফ এর জোট। শুক্রবার তাই হতে চলেছে একেবারে হাইভোল্টেজ ফ্রাইডে। তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করবে আজ।

মমতা বন্দ্যোপাধ্যায় কালিঘাট থেকে এই প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন। কোন কোন তারকা এই প্রার্থী তালিকায় থাকতে চলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোন আসন থেকে দাঁড়াবেন, ২৯৪ আসনের জন্য তৃণমূল কোন কোন প্রার্থীকে নির্বাচিত করল সবকিছু গোছানো হয়ে যাবে নির্বাচন কমিটির বৈঠকের পর। অন্যদিকে, বাংলার প্রার্থী তালিকা নির্বাচন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়ে গিয়েছে।

বিজেপি সূত্রের খবর, সম্ভাব্য প্রার্থী তালিকা শোভন চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্ত, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, মিনা দেবী পুরোহিত রয়েছেন। নন্দীগ্রামে দাঁড়াতে চলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নিজের কেন্দ্র ডোমজুরে শুধুমাত্র জার্সি বদল করবেন হেভিওয়েট নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রার্থী হতে চলেছেন বাবুল সুপ্রিয়। বিধান নগরে প্রার্থী হবেন সব্যসাচী। প্রার্থী হতে চলেছেন রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু এবং রাহুল সিনহা। আবার মাদারিহাট এ প্রার্থী হতে চলেছেন মনোজ টিজ্ঞা।

অন্যদিকে বেহালা পূর্বে প্রার্থী হতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর বেহালা পশ্চিম এর সম্ভাব্য প্রার্থী শোভন চট্টোপাধ্যায়। আপাতত ভারতীয় জনতা পার্টি তাদের প্রথম দুই দফার অর্থাৎ ৬০ আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করবেন। তার সাথেই বাম কংগ্রেস এবং আব্বাসের জোট প্রার্থী তালিকা ঘোষণা করবে। তারাও প্রথম দুই দফার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, এই জোটে আইএসএফ পেতে চলেছে ৩৭টি আসন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026