নিউজ

আগস্টেই আসতে পারে করোনার প্রথম ভ্যাকসিন, দাবি রাশিয়ার

করোনার দাপট থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের সবচেয়ে বেশি দরকার। বিশ্বের সব দেশের বিজ্ঞানীরাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই প্রথম মানব শরীরে করোনা ভ্যাকসিনের সফল প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন সেচেনভ বিশ্ববিদ্যালয়। কিছুজন স্বেচ্ছাসেবকের উপর এই ট্রায়াল চালানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ইনস্টিটিউট অফ ট্রান্সন্যাশনাল মেডিসিন এন্ড বায়োটেকনোলজি- ডিরেক্টর ভাদিম তারাসোভ।

সোমবার রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করেছেন যে সম্ভবত আগস্টেই বিশ্বের সর্বপ্রথম করোনার ভ্যাকসিন তারা সর্বসমক্ষে নিয়ে আসতে পারবেন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একটি ভ্যাকসিন তৈরী করার পর তিনটি ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। প্রতি ধাপের ক্ষেত্রেই বেশ কিছুদিন সময় লাগে। তিন নম্বর ধাপ পর্যন্ত না পৌঁছালে এবং সঠিক কাজ না করলে সেই ভ্যাকসিনকে বাজারে আনা যাবে না। যদিও রাশিয়ার বিজ্ঞানীরা এই ভ্যাকসিন নিয়ে যথেষ্ট আশাবাদী।

সংবাদমাধ্যম Sputnik-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রাশিয়ার এই ইনস্টিটিউট অফ ট্রান্সন্যাশনাল মেডিসিন এন্ড বায়োটেকনোলজি ভ্যাকসিনটি তৈরী করেছে। গত ১৮ জুন সেচেনভ বিশ্ববিদ্যালয়ে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে তারাই স্বেচ্ছাসেবকদের উপরে এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ করল বলে দাবি কর্তৃপক্ষের।

ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রথম দলকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হতে পারে। আর দ্বিতীয় দলটিকে আগামী ২০ জুলাই ছেড়ে দেওয়া হবে। সেচেনভ বিশ্ববিদ্যালয়ের ইনস্টটিউট অফ মেডিক্যাল প্যারাসাইটোলজি, ট্রপিক্যাল অ্যান্ড ভেক্টর বর্ন ডিজিসেস-এর ডিরেক্টর অ্যালেক্সজান্দ্রা লুকাসেভ জানিয়েছেন, ‘এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। ক্লিনিক্যাল টেস্টেই তা প্রমাণিত হয়েছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026