বিনোদন

লকডাউনে ৪০০-র বেশি পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য করবেন সোনু সুদ

গরিব পরিযায়ী শ্রমিকদের কাছে সিনেমার ভিলেন এখন ভগবানসম। লকডাউনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছিলেন সোনু সুদ। কখন ও বাসে আবার কখনও ট্রেনে শ্রমিকদের বাড়ি ফিরিয়েছিলেন। গত মাসে চাটার্ড ফ্লাইটের মাধ্যমে ৩০০-র বেশি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়েছেন পর্দার এই ভিলেন।শুধু বাড়ি ফেরানোই নয়, তাঁদের সকলের খাবার ব্যবস্থা করেছিলেন। কারোর যাতে কোনো দিকে অসুবিধা হয়, সেই দিকগুলোই তিনি খেয়াল রেখেছেন।

এবার আবার আরেক সমস্যা সমাধানের জন্য এগিয়ে এলেন এই ৪৬ বছর বয়সী অভিনেতা। ঘরে ফেরার সময় যে সব পরিযায়ী শ্রমিকরা আহত হয়েছেন বা মারা গেছেন, সেরকম ৪০০-র বেশি পরিবারকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেন তিনি। বিহার, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের প্রশাসনের সাথে যোগাযোগ করে মৃত পরিযায়ী শ্রমিকদের ঠিকানা ও ব্যাঙ্ক একাউন্ট নম্বর সংগ্রহ করেছেন।

সরাসরি তাঁদের কাছে টাকা চলে যাবে। সোনু সুদ বলেছেন, “মৃত বা আহত পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে তাই সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। ওদের সমর্থন করা আমার দায়িত্ব বলে মনে হয়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026