নিউজ

নিজেদের আবিষ্কৃত করোনার ভ্যাকসিন ভারতেই তৈরি করতে চায় রাশিয়া

কয়েকদিন আগেই বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে দাবি করেছিল রাশিয়া। এবার করোনার ভ্যাকসিন তৈরির জন্য ভারতকে প্রোডাকশন পার্টনার হিসেবে পাশে চায় রাশিয়া। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন, রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ ফান্ডের (RDIF) আধিকারিক কিরিল দিমিত্রেভ। একই সাথে তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে ইতিমধ্যেই একাধিক ভারতীয় সংস্থার সাথে যোগাযোগ করা শুরু করেছে মস্কো।

গত ১১ই আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক-৫’ এর ঘোষণা করেন। করোনার টিকা তৈরির দৌড়ে ছিল আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত-সহ বেশ কয়েকটি দেশ। কিন্তু তাদের পিছনে ফেলে রাশিয়ায় বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করেছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। এমনকি তাঁর নিজের মেয়ের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলেও তিনি জানান।

রাশিয়ার দাবি ইতিমধ্যেই বিশ্বের ২০টি দেশ তাদের কাছ থেকে ভ্যাকসিন কিনতে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ভারতও আছে। এবার সেই ভারতের সাথেই প্রোডাকশন পার্টনার হিসেবে কাজ করতে চায় রাশিয়া। নিজেদের তৈরি ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ এবার ভারতের মাটিতেই তৈরি করতে চায় রাশিয়া। এমনটাই জানিয়েছেন কিরিল দিমিত্রেভ।

কিরিল দিমিত্রেভ বলেছেন, “আমরা ভারতে ‘স্পুটনিক-৫’ তৈরি করতে চাই। ভারতের ওষুধ উৎপাদনকারী সংস্থা, ভারতের বিজ্ঞানীরা আমাদের প্ৰযুক্তিটা ভালো বোঝে। ওদের সাথে আমাদের দারুণ সম্পর্ক।” তিনি আরও বলেছেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনেছি। তিনি ভারতে ভ্যাকসিন তৈরি করতে প্রস্তুত। ভারতের বহু সংস্থার ভ্যাকসিন তৈরির ক্ষমতা আছে। সেজন্যই রাশিয়া ভারতে ‘স্পুটনিক-৫’ তৈরি করতে চায়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026