নিউজ

জোড়া নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি? কী জানাল আবহাওয়া দপ্তর

জোড়া নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে। গত বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রাত থেকেই কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের জন্য সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। এরই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি নিম্নচাপ। ফলে আগামী সপ্তাহে বৃষ্টি আরও বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আজ, আগামীকাল এবং আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা। অতি ভারী বৃষ্টির সর্তকতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। উপকূলীয় এলাকা গুলিকে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরের এই জোড়া নিম্নচাপের প্রভাবে আগামী ২৫শে আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।

টানা বৃষ্টির উপর ভর করে তাপমাত্রা নেমেছে অনেকটাই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক  ৯৭ শতাংশ এবং ন্যূনতম ৯৩ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026