বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী, দুর্বা দে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি যে ভিডিওটি চর্চায় রয়েছে নেটনাগরিকদের মাঝে, সেখানে দুর্বা দে ‘পুষ্পা’র হিট গান ‘সামি সামি’র তালে নৃত্য পরিবেশন করেছেন। গত বছরের শেষের দিক থেকেই এই ছবির প্রতিটি গান সোশ্যাল মিডিয়ায় নেটনাগরিকদের মাঝে ট্রেন্ডিং তালিকায় রয়েছে। এখনো এই গানের তালে তাল মেলাতে দেখা যায় বহু নেটিজেনকে। তাদের মধ্যে দুর্বা দে অন্যতম।
নিজের নাচের এই ভিডিওটি দুর্বা ‘ডান্স ডিক্টিভ দুর্বা’ থেকে পাঁচ মাস আগে শেয়ার করে নিয়েছিলেন নিজেই। এই মুহূর্তে তার এই নাচের ভিডিওটি ৮২ হাজার মানুষের কাছে পৌঁছে গিয়েছে। অভিনেত্রী রশ্মিকা মন্দনার মতোই একেবারে একই পোশাকে সেজে উঠেছিলেন তিনি। লাল শিফন শাড়ি ও সবুজ ডিজাইনার ব্লাউজে দেখা মিলেছে দুর্বার। নিজের বাড়ির ছাদেই এই নাচের ভিডিওটি বানিয়েছেন তিনি, তা গোটা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। আপাতত নিজের এই নাচের ভিডিওটির সূত্র ধরেই চর্চায় তিনি।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…