অবশেষে আজ বিজেপিতে যোগ দিলেন রাজারহাট-নিউটানের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। কথামত আজ কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষের হাত থেকে বিজেপি পতাকা গ্রহণ করেন তিনি। প্রাক্তন বিধাননগর মেয়র সব্যসাচী দত্তকে উত্তরীয় পরিয়ে গেরুয়া শিবিরে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উত্তরীয় পরিয়ে দেন বিজেপির পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়ও। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেরুয়া শিবিরে যোগ দিয়ে সব্যসাচী বলেন, “বাংলা পাকিস্তানের অংশে পরিণত হয়েছে। আমরা বাংলাকে পাকিস্তানের অংশ হতে দেব না। ” একই সঙ্গে তিনি আরও বলেন, “বিজেপিতে যোগ দিয়ে গর্ববোধ করছি। যাঁরা পাশে থেকে ভারতের বুকে ছুরি মারছে, ভারতকে টুকরো করতে চাইছে তাদের পাশে আমরা নেই।
অমিতজির কাছে অনুরোধ তিনি ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে জম্মু-কাশ্মীর ঠান্ডা করেছেন, এবার বাংলাকেও ঠান্ডা করে দিন। বাংলাকে বাঁচান, বাঙালিকে বাঁচান।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…