বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডি বর্তমানে প্রচারের আলো থেকে খানিক দূরে থাকতেই পছন্দ করেন। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শিরোনামে তিনি।
চলতি বছরের জুন মাসেই দ্বিতীয়বার মা হয়েছেন এই অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন নাইরা। সম্প্রতি ২ মাসের নাইরাকে কোলে নিয়েই কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ মুল্লায়ানাগিরি চূড়ায় উঠলেন সমিরা। মুল্লায়ানাগিরির উচ্চতা ৬৩০০ ফুট। পাহাড় চড়ার সময় একটি ভিডিও করেছেন তিনি। সেই ভিডিও শেয়ারও করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় । ক্যাপশনে লিখেছেন, “ নায়রাকে নিজের সঙ্গে বেঁধে কর্নাটকের সবচেয়ে উঁচু পাহাড় মুলায়য়ানগিরির চূড়ায় উঠলাম। মাঝ পথে দাঁড়াতে হল কারণ, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ৬৩০০ ফুট উঁচু এটি কর্ণাটকের সবচেয়ে উঁচু শৃঙ্গ।
নতুন মায়েদের কাছ থেকে অনেক বার্তা পেয়েছি যে তারা আমাকে দেখে ভ্রমণের জন্য অনুপ্রেরণা পেয়েছে এবং আমি শিহরিত যে আমার ভ্রমণকাহিনিগুলি এমন ইতিবাচক সাড়া পাচ্ছে। মা হাওয়ার পর এটা একটা অন্যরকম অনুভূতি। আমি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম। অনেক মায়ের জিজ্ঞেস করা প্রশ্নের উত্তরে বলছি, পাহাড়ে চড়তে চড়তে আমি আমার মেয়েকে স্তন্যপানও করিয়েছি। এভাবেই পাহাড়ে চড়া আমার পক্ষে সহজ ও কম ঝামেলার হয়েছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…