বিনোদন

মরণ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঐন্দ্রিলা, বান্ধবীর পাশে দাঁড়ালেন সিরিয়ালের ‘বামাখ্যাপা’

2021 পড়তে না পড়তেই টলিটাউনের আনাচ-কানাচে শোনা যাচ্ছে খারাপ খবর। এবার সেই তালিকায় যুক্ত হল জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Oindrila sharma)-র নাম। সরস্বতী পুজোর আগের দিন শুটিংয়ের সময় ঐন্দ্রিলার কাঁধে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। ফলে তাড়াতাড়ি শুটিং শেষ করে বাড়িতে ফিরে আসেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার দিদি পেশায় চিকিৎসক। দিদির পরামর্শ অনুযায়ী ঐন্দ্রিলা পেন কিলার খেলেও ব্যথা ক্রমশ সহ্যের বাইরে চলে যায়। এরপর চিকিৎসার জন্য দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। সেখানে তাঁর বায়োপসি করে জানা যায়, ঐন্দ্রিলার বাঁদিকের ফুসফুসে টিউমার হয়েছে। এই টিউমারটিও ক্যান্সারাস। খুব তাড়াতাড়ি হবে ঐন্দ্রিলার অস্ত্রোপচার। চিকিৎসকরা বলেছেন, টানা ছয় মাস চিকিৎসা করালে ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠতে পারেন ঐন্দ্রিলা। তবে ঐন্দ্রিলা কতটা চিকিৎসায় সাড়া দেবেন, সেটাই এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছে চিকিৎসকদের কাছে। এই মুহূর্তে ঐন্দ্রিলার কেমোথেরাপি শুরু হয়েছে। ঐন্দ্রিলার পুরো পরিবার দিল্লিতে রয়েছেন। ঐন্দ্রিলার অসুস্থতার খবর পেয়েই দিল্লি এসেছেন তাঁর বিশেষ বন্ধু সব‍্যসাচী চৌধুরী (sabyasachi chowdhury)। এর মধ্যেই ছিল ঐন্দ্রিলার জন্মদিন। নিজের জন্মদিনে ইন্সটাগ্রামে ‘ফল্ট ইন আওয়ার স্টার’ ফিল্মের একটি পোস্টার শেয়ার করেছেন ঐন্দ্রিলা। এই ফিল্মের হিন্দি রিমেক হল ‘দিল বেচারা’। ফিল্মটির চিত্রনাট্য তৈরী হয়েছে ক্যান্সারে আক্রান্ত দুই তরুণ-তরুণীর প্রেমকাহিনী নিয়ে। এছাড়াও একটি ইন্সটাগ্রাম লাইভে নিজের জীবন নিয়ে আক্ষেপ করেছেন ঐন্দ্রিলা।  ঐন্দ্রিলার শেয়ার করা পোস্টারের নিচে কমেন্ট করে সব‍্যসাচী বলেছেন, তাঁরা ঐন্দ্রিলাকে সুস্থ করে তুলবেন। ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে ‘বামা ক্ষ‍্যাপা’-র চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন সব‍্যসাচী।

2005 সালে ক্লাস ইলেভেনে পড়ার সময় মাত্র সতেরো বছর বয়সে বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলার মেরুদন্ডে ক্যান্সার ধরা পড়েছিল। পিঠের কাছ শক্ত হয়ে যায়, হাঁটতে রীতিমত কষ্ট পাচ্ছিলেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার বাবাও ডাক্তার। তিনি দ্রুত মেয়ের শারীরিক পরীক্ষা করেন। জানা যায়, ঐন্দ্রিলা ‘টেন্টস’ নামক এক বিরল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সতেরো বছরের ঐন্দ্রিলা সেদিনও ভেঙে পড়েননি। সেই সময় ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হয়েছিল নয়াদিল্লীর এইমসে। দেড় বছর ধরে ষোলটি কেমো ও তেত্রিশটি রেডিয়েশনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ঐন্দ্রিলা। সুস্থ হওয়ার পর বি.টেক পাশ করে অভিনয়জগতে পা রাখেন ঐন্দ্রিলা।

বিভিন্ন সিরিয়ালে অভিনয় করার পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ ফিল্মে জিৎ (jeet)-এর বোনের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন ঐন্দ্রিলা। এছাড়াও পরিচালক অমিত দাস(Amit Das)-এর আপকামিং ফিল্মে অভিনয় করবেন ঐন্দ্রিলা। আপাতত জনপ্রিয় ধারাবাহিক ‘জীয়নকাঠি’-তে জাহ্নবীর চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন তাঁর অনুরাগী ও শুভানুধ‍্যায়ীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026