দেশ

দারুন সুখবর! চলতি মাসে কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম

নতুন বছরের শুরুতে বাজেট প্রকাশের পর থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ও সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। পেট্রোপণ্যের এমন মূল্যবৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের। করোনা ভাইরাস প্যানডেমিকের পর এত খরচা ওষ্ঠাগত করে তুলেছে মধ্যবিত্তের জীবনযাত্রা। রাজ্যের দেশের কিছু রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। যেমন পশ্চিমবঙ্গেই পেট্রোলের প্রতি লিটার দাম ৯০ ঢাকার কাছাকাছি। তবে মার্চ মাসের শুরুতেই সুখবর শোনা যাচ্ছে। কেন্দ্রীয় এক অফিসারের সূত্রে জানা গিয়েছে যে এবার কমতে পারে তেলের দাম।

সূত্র মারফত জানা গিয়েছে যে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক সাধারণ মানুষের কথা ভেবে পেট্রোল ও ডিজেলের দাম এর উপর শুল্ক কমানোর কথা ভাবছে। কারণ এত দাম দিয়ে পেট্রোপণ্য ব্যবহার করতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকার ও কেন্দ্রীয় তেল মন্ত্রকের সাথে ব্যাপারটি নিয়ে পর্যালোচনা শুরু করেছে অর্থমন্ত্রক। এছাড়াও শুল্ক কি করে কমানো যায়, তা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক দেশের তেল কোম্পানীগুলির সাথে বৈঠক করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কোভিড মহামারীর পর সাধারণ মানুষের জীবন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। করোনাকালে অনেকেই তাদের কাজ হারিয়েছে এবং ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছে। কিন্তু এই পরিস্থিতিতে মানুষের আয় কমলেও পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। গাড়ির মালিকদের মাথায় হাত পড়েছে পেট্রোল ও ডিজেলের দাম দেখে। এমনিতেই ভারত অপরিশোধিত তেলের গ্রাহকদের মধ্যে তৃতীয় স্থানে আছে। তাই পেট্রোল ও ডিজেলের পাইকারি দরের ৬০ শতাংশ শুল্ক দিতে হয়। এই শুল্ক কমে গেলে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটা কমে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026