বিনোদন

বলিউড নায়িকাদের টেক্কা দেবে প্রসেনজিৎ চ্যাটার্জির মেয়ে ‘প্রেরণা’, রইল সমস্ত ছবি

অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি (prasenjit chatterjee)-র সন্তান বললে অনেকেই হয়তো তাঁর ছেলে তৃষাণজিৎ (Trishanjit chatterjee)-র নাম বলবেন। কিন্তু সম্প্রতি প্রসেনজিৎ-এর মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রসেনজিৎ-এর মেয়ের নাম প্রেরণা (prerona)। প্রসেনজিৎ-এর দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতা (Aparna Guhathakurta)-র মেয়ে প্রেরণা। ইন্সটাগ্রামে রীতিমত সক্রিয় থাকেন প্রেরণা। জাপানি খাবার খেতে ভালোবাসেন তিনি। তাই প্রায়ই সোশ্যাল মিডিয়ায় জাপানি খাবারের ছবি শেয়ার করেন প্রেরণা।

লন্ডনের বাসিন্দা প্রেরণা সম্প্রতি কলকাতায় এসেছিলেন। বিখ্যাত পরিচালক সুদেষ্ণা রায় (Sudeshna Roy) ও অভিজিৎ গুহ (Abhijit Guha)-র সঙ্গে প্রেরণার একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি ভাইরাল হওয়ার পর প্রেরণার পরিচয় জানার সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় জল্পনা শুরু হয়ে যায়। নেটিজেনদের একাংশ মনে করছেন, প্রেরণাও খুব তাড়াতাড়ি ফিল্মে অভিনয়ের মাধ্যমে টলিউডে কেরিয়ার শুরু করতে চলেছেন। তবে প্রেরণা বা সুদেষ্ণা রায়ের পক্ষ থেকে এই ব‍্যাপারে কিছু জানা যায়নি।

প্রসেনজিৎ-এর সঙ্গে তাঁর প্রথম স্ত্রী দেবশ্রী রায় (Debashree Roy)-এর বিবাহ বিচ্ছেদের পর প্রসেনজিৎ-এর সঙ্গে বিয়ে হয় অপর্ণার। প্রসেনজিৎ ও অপর্ণার একমাত্র কন্যাসন্তান প্রেরণার জন্মের পর প্রসেনজিৎ বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। অর্পিতা পাল (Arpita pal)-এর সঙ্গে সম্পর্কের জেরে প্রসেনজিৎ ও অপর্ণার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। অপর্ণা তাঁর মেয়ে প্রেরণাকে নিয়ে নিজের বাপের বাড়িতে চলে যান। এরপর তাঁদের কোনো কথা সংবাদমাধ্যমের সামনে আসেনি। অপরদিকে অর্পিতাকে বিয়ে করেন প্রসেনজিৎ। তবে এই মুহূর্তে প্রসেনজিৎ ও অর্পিতার সম্পর্কেও ফাটল দেখা দিয়েছে। বছরের অধিকাংশ সময়েই অর্পিতা তাঁর দিল্লির ফ্ল‍্যাটে থাকেন।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026