বিনোদন

বিয়ের পিঁড়িতে সলমন খান? প্রেমিককে ভাষা শিখতে বললেন প্রেমিকা ইউলিয়া

দীর্ঘদিন ধরেই সলমন খান (salman khan)ও ইউলিয়া ভন্তুর (yulia vantur)-এর সম্পর্ক নিয়ে জল্পনা চললেও সলমন বা ইউলিয়া কেউই কোনোদিন মিডিয়ার সামনে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি শেষ হয়েছে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’। শো শেষ হওয়ার পর সলমন প্রতিযোগীদের জন্য একটি পার্টির আয়োজন করেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন ইউলিয়াও। শোয়ের প্রতিযোগী আরশি খান (Arshi khan) সংবাদমাধ্যমে জানিয়েছেন, সলমন তাঁর সঙ্গে ইউলিয়ার পরিচয় করিয়ে দিয়ে বলেছেন, ইউলিয়াকে উর্দু শেখাতে। রোমানিয়ান মেয়ে ইউলিয়া যাতে অনর্গল উর্দু বলতে পারেন, তাই সলমন আরশিকেই তাঁর শিক্ষিকা হিসাবে নির্বাচন করেছেন।

তবে আরশি খানের এই কথা কতদূর বিশ্বাসযোগ্য, তা নিয়ে বলিউডের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরশি বরাবর রঙ চড়িয়ে কথা বলতে পছন্দ করেন। ফলে বিগ বসের ঘরেও তাঁকে অনেক প্রতিযোগীরাই পছন্দ করতেন না। এই কারণে আরশির কথার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অপরদিকে ‘বিগ বস-14′ থেকে রাখি সাওয়ান্ত (Rakhi sawant) বেরোনোর পর প্রথমেই দেখা করেছিলেন তাঁর মা জয়া ভেদা (jaya bheda)-র সাথে। এরপর রাখি সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে জানান, তাঁর মায়ের ক্যান্সার হয়েছে। মায়ের জন্য নিয়মিত প্রার্থনা করছেন রাখি। অপরদিকে সলমন ও তাঁর ভাই সোহেল (Sohail khan) রাখির দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাখির মা জয়ার কেমোথেরাপি শুরু হয়েছে। রাখির পাশে দাঁড়িয়েছেন সম্ভাবনা শেঠ(sambhabna seth) ও কাশ্মীরা শাহ (kashmeera shah)-ও। রাখি সলমন ও সোহেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026