খেলা

লকডাউন মোকাবিলায় ৫০০০ জন মানুষকে রেশন দিতে চলেছেন শচীন তেন্ডুলকর

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর চলতি করোনা ভাইরাস মহামারীর জন্য একটি এনজিওর মাধ্যমে শিবাজি নগর এবং মুম্বাইয়ের গোবন্দি অঞ্চলে একমাসের জন্য প্রায় ৫০০০ লোককে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। অনেক ক্রীড়াবিদ‌ই এই কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন।

তেন্ডুলকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এবং অন্যদের অনুদান দেওয়ার আহ্বান জানিয়ে ‘আপ্নালয়’ নামের ঐ এনজিও টুইট করেছে, “এই লকডাউন চলাকালীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়া মানুষের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আপ্নালয়কে সাহায্য করার জন্য শচীন তেন্ডুলকর, আপনাকে ধন্যবাদ। তিনি একমাসে প্রায় ৫০০০ জনের রেশন দেখভাল করবেন। আরও অনেক মানুষ আছেন যাদের আপনার সমর্থন দরকার, আপনারাও এগিয়ে আসুন, সাহায্য করুন”।

৪৭ বছর বয়সী এই ভারতীয় তারকাও এনজিওকে দুঃখী ও দরিদ্রদের সেবায় কাজ চালিয়ে যাওয়ার কামনা করেছেন। তিনি টুইট করেছেন, “আপনারাও আপনাদের এই সুন্দর প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যান”। এর আগে শচীন তেন্ডুলকর COVID-19 এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM-CARES Fund) এবং Chief Minister’s Relief Fund(Maharashtra) তে ২৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করছেন। মাস্টার ব্লাস্টার জনগণকে সরকার কর্তৃক জারি করা নির্দেশিকাটি মেনে চলার এবং দেশে চলমান লকডাউন চলাকালীন ঘরে বসে থাকারা আহ্বান জানিয়েছেন। করোনা ভাইরাস মহামারী ইতিমধ্যেই দেশে প্রায় ২০০ জনের প্রাণহানি করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026