দেশের মধ্যে প্রথম করোনার সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল কেরলে। চীনের ইউহান থেকে দেশে ফেরা কেরলের এক ছাত্রের দেহেই দেশে সর্বপ্রথম করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। সেই কেরলে আজ সংক্রমণের ১০০ দিন পেরোলো। আজ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ট্যুইট করে এই ১০০ দিনের রাজ্যে করোনা সংক্রান্ত পরিসংখ্যান দিয়েছেন। ট্যুইটে তিনি জানান, ‘কেরলে সংক্রমণের ১০০ দিন পরে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ জন।’
তিনি আরও বলেন, ‘এখনো পর্যন্ত রাজ্যে ১২,১৭০ টি নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। রাজ্যে গরীবদের খাবার দেওয়ার জন্য ১,২৫১ টি কমিউনিটিত কিচেন খোলা হয়েছে। যেখান থেকে ২৮,০৮,৬৫০ জনকে খাবার দেওয়া হয়েছে। ৩,৬৭৬ জনকে এখনো পর্যন্ত পুনর্বাসন দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, কেরলে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও এখনো পর্যন্ত সেখানে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়নি। এর কারণ, সরকার কড়া হাতে সব নিয়ন্ত্রণ করেছে। ফলে হাতের বাইরে কখনোই চলে যায়নি কেরলে করোনা আক্রান্তের সংখ্যা।
এদিকে দেশে করোনার প্রভাব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬,৭০০। এখনো পর্যন্ত মারণ এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২০৬ জনের। করোনার সংক্রমণ এড়াতে গত ২৪ মার্চ লকডাউন হয়ে গিয়েছে গোটা দেশ। যার মেয়াদকাল আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। তবে ভারতে করোনার প্রকোপ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লক ডাউন শেষ হবে কি না বলা মুশকিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…