কৌশিক পোল্ল্যে: লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে সরকারি তরফে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়তির দিকে, সে কথা মাথায় রেখেই দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে তুলতে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়াই এর একমাত্র উপায়।
কিন্তু বাড়িতে বসে থেকে থেকে নাজেহাল অবস্থা সেলিব্রিটি থেকে আমজনতা সকলেরই। কিন্ত উপায় কি! মাঝে এতগুলি দিন বাড়ির বাইরে পা রাখতে না পারার পর যদি আবার লকডাউন বাড়িয়ে দেওয়া হয় তাহলে ভোগান্তির শেষ থাকবে না। বাড়িতে বসে সারাদিন টিভি দেখছেন নয়তো সোশ্যাল মিডিয়ায় নিউজ ফিড দেখে বোর হচ্ছেন? তাহলে চট করে একবার ঘুরে আসুন অভিনেত্রী শার্লিন চোপড়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কেন? কারনটা জেনে নিন তবে।
সারাদেশে লকডাউন চললেও বাড়িতে বসে একেবারেই বোর হচ্ছেন না অভিনেত্রী শার্লিন চোপড়া, বরং সময়টা বেশ ভালোই কাটছে যোগাসনের হাত ধরে। জিম আউটফিটে দিব্যি যোগব্যায়াম সেরে শরীর ফিট রাখার মন্ত্র নিয়েছেন হট অভিনেত্রী। যোগব্যায়ামরত শার্লিন নিজের সমস্ত পোজ ক্যামেরাবন্দি করে সেগুলিই লাগাতার পোস্ট করছেন ইনস্টাগ্রামে, যা দেখে তার ভক্তরা একেবারে প্রশংসায় পঞ্চমুখ। তার শরীরী ঢঙে দিওয়ানা হয়েছেন হাজারো অনুরাগীরা।
আসন্ন ‘কামসূত্র থ্রিডি’ নামক সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও বিভিন্ন রিয়্যালিটি শো এ তাকে প্রায়শই দেখা যায়। নিজের নামে একটি অ্যাপও লঞ্চ করেছেন তিনি, যেখানে অভিনেত্রী সংক্রান্ত সমস্ত আপডেট বর্তমান। তার হট যোগাসনের ছবিগুলিতে চোখ বুলিয়ে নিন একঝলকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…