খেলা

নেটদুনিয়ায় ভাইরাল শচীন! কেন জানেন?

উইকেটের বুকে গোড়ালি সমান জল এর ভেতর হঠাৎ বৃষ্টি। এক কথায় ‘খুনে’ কন্ডিশন তবু সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন শচীন টেন্ডুলকার! কিংবদন্তি এই ক্রিকেটার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও শেয়ার করেছেন। ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টেনে ২০১৩ সালের নভেম্বরে অবসর নেন ১০০ সেঞ্চুরির মালিক শচীন। তার ভিডিওটি পুরোনো নাকি নতুন তা পরিষ্কার নয়।

ক্যাপশনের শেষ দিকে লেখা ‘ফ্ল্যাশব্যাকফ্রাইডে’ শচীনের পরনের টি-শার্ট দেখে ধারণা করা হচ্ছে এটি পুরোনো ভিডিও। বুকে লেখা ‘সাহারা’ এই প্রতিষ্ঠানটি ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল ২০০৩ সালের দিকে। ভিডিও পোস্ট করে শচীন লিখেছেন, ‘খেলার জন্য ভালোবাসা এবং প্যাশন সবসময় আপনাকে অনুশীলনের নতুন উপায় খুঁজে দেবে। সর্বোপরি আপনি যা করছেন যেটি ভালোবাসতে সাহায্য করবে। ’

শচীনকে এতো জলে যেভাবে ব্যাটিং করতে দেখা গেছে, সেটি সাধারণত উপমহাদেশের বাইরের উইকেটে মানিয়ে নিতে করা হয়। কয়েকটি ‘অপ্রস্তুত’ বাউন্সে লিটল মাস্টারকে দারুণ ভঙ্গিতে বল ছাড়তে দেখা গেছে। বিপজ্জনক এই কন্ডিশনে শর্টক্রিজ থেকে করা প্রথম পাঁচ বলই ব্যাটে নিয়েছেন শচীন। ষষ্ঠ বলটি ছিল অস্বস্তির বাউন্সার। সেটি ছেড়ে দেন। পরের বলটিও বাউন্সার। এটিও খেলেননি। এরপর হঠাৎ বৃষ্টি নামে। শচীন তবু থামেন না। চালিয়ে যান ‘ভালোবাসা’ আর ওই ‘প্যাশনের’ ব্যাটিং।

Anirban Kundu

Recent Posts

১১ বলেই ম্যাচ শেষ! ৩৫০+ স্ট্রাইক রেটে ঝড়—যুবরাজের রেকর্ড ভাঙতে নামলেন এই তারকা?

আইপিএল ২০২৬-এ প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে একের পর এক রেকর্ড ভাঙা ও গড়ার লড়াই। চেন্নাই…

April 4, 2026

৮৩৮ টাকায় ৫৬ দিন ফুল এন্টারটেনমেন্ট! প্রতিদিন 3GB ডেটা + Amazon Prime ফ্রি Airtel প্ল্যানে

Airtel তার গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেখানে ডেটা এবং এন্টারটেনমেন্ট—দুটো সুবিধাই…

April 4, 2026

সোনার সাথে পাল্লা দিয়ে বাড়ল রুপোর দাম! আজ কলকাতায় কত রেট জানলে অবাক হবেন

সোনা ও রুপোর দামে আবারও ধাক্কা খেল সাধারণ মানুষ। গতকাল সামান্য পতনের পর আজ ফের…

April 4, 2026

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026