রাজ্য

না সামলাতে পারলে দায়িত্ব ছেড়ে দিন, সরকারি প্রকল্পের সুপারভাইজারদের নির্দেশ দিলেন সাধন পান্ডে

এই বার বীরভূমে প্রকাশ্য মঞ্চ থেকে সরকারি প্রকল্পের কাজে অসন্তোষ প্রকাশ করলেন মন্ত্রী সাধন পান্ডে (Sadhan Pande)। এমন কি দায়িত্ব সামলাতে না পারলে প্রকল্পের কাজে নিযুক্ত অস্থায়ী কর্মিদের দায়িত্ব ছেড়ে দিতেও নির্দেশ দেন মন্ত্রী। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

বুধবার বোলপুরে সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী সাধন পান্ডে। সেখানেই মুক্তিধারা নামে এক সরকারি প্রকল্পের কাজে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে। তার বক্তব্য,”বীরভূমে কি কোনও বেকার নেই? তাহলে এই প্রকল্পের এমন দশা কেন? কাজ না পারলে তারা দায়িত্ব ছেড়ে দিন।” সুপার ভাইজারদের মঞ্চে ডেকে ভৎসনা করেন তিনি। মন্ত্রীর নির্দেশ, “বীরভূমে ৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তা বাড়িয়ে অন্তত ১১ লক্ষ করতে হবে।”

ক্রেতা সুরক্ষা মন্ত্রীর সথে ওই মঞ্চে হাজির ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল। সাথে দেখা গিয়েছে জেলাশাসক বিজয় ভারতী। কেবল তিনিই নয়, একই মঞ্চে এইদিন সেখানে দেখা গিয়েছে জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ। তাদের সামনে মন্ত্রী সাদন পান্ডের এমন প্রকাশ্যে ক্ষোভে অস্বস্তি ছড়ায়। আর এই দিন সেই মন্তব্য নিয়েই ছড়িয়েছে উত্তেজনা।

বলা বাহুল্য, আসন্ন বিধানসভা ভোট। তার আগে বিভিন্ন প্রকল্পের দিকে নজর দিতে দেখা যাচ্ছে রাজ্য সরকারকে। এছাড়া আনা হয়েছে দুয়ারে সরকার এবং স্বাস্থ্যসাথী প্রকল্পও। সেই বিষয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতারা। তবে সেই মন্তব্য কান দেয়নি শাসক শিবির। অন্যদিকে নেমেছে দল বদলের ঢল। শাসক শিবিরের থেকে অনেকেই চলে গিয়েছেন গেরুয়া শিবিরে। তবে এই বিষয়েও নজর দিতে নারাজ শাসক শিবির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026