উরি: বেশ কয়েক বছর আগে উরিতে পাকিস্তানের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক হয়ে থাকে। শুক্রবার ফের রক্তাক্ত হয় সেই ঐতিহাসিক উরি। কাশ্নীরের উরি এবং গুরেজে পাকিস্তানি সেনার হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিন জওয়ান৷ এর পাশাপাশি নিরীহ দুই গ্রামবাসীও নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। এরই মধ্যে যে তিনজন নিহত হন, তার মধ্যে একজন নদিয়ার তেহট্টর এক বাঙালি জওয়ান রয়েছেন। দীপাবলির আগে ঘরের ছেলের মৃত্যুর খবর আলো নিভিয়ে দিল শহীদ জওয়ানের পরিবারে। আজ, রবিবার সেই শহীদ জওয়ানের কফিনবন্দি দেহ বাড়িতে নিয়ে আসা হবে।
জানা গিয়েছে, শ্রীনগর থেকে দিল্লি হয়ে সেখান থেকে দমদম বিমানবন্দরে এসে পৌঁছবে শহীদ জওয়ানের কফিনবন্দি দেহ। তারপর সেখান থেকে পানাগর হয়ে দেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়িতে। চার বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন সুবোধ। স্ত্রীকে বলেছিলেন, সামনের মাসেই ছুটিতে বাড়ি আসবেন। কিন্তু, তা আর হয়ে উঠল না। ছুটিতে বাড়ি আসার আগেই কফিনবন্দি হয়ে বাড়ি আসছেন তিনি। অকালে বাড়ির ছেলের প্রাণ চলে যাওয়ায় পরিবারে কান্নার রোল উঠেছে। কয়েক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সুবোধের সংসারে একটি ছোট ছ’মাসের মেয়ে রয়েছে। যার আগামী মাসেই মুখে ভাতের অনুষ্ঠানে ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল শহীদ বাঙালি জওয়ানের। কিন্তু সেই আশা আর পূরণ হল না।
শহীদ জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এমনকি জওয়ানের শেষকৃত্যে উপস্থিত হওয়ার সম্ভাবনাও রয়েছে রাজ্যপালের। তিনি শহীদ জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…