বিনোদন

প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, শেষযাত্রার পরিকল্পনা রাজ্য সরকারের

আজ দুপুর 12:15 নাগাদ ভারতীয় চলচ্চিত্র জগতে ঘটেছে ইন্দ্রপতন। অনন্তলোকে যাত্রা করেছেন ‘ক্ষিদ্দা’ সৌমিত্র চট্টোপাধ্যায়। থেমে গেছে বিগত 40 দিনের লড়াই। কিছুক্ষণ আগেই বেলভিউ হাসপাতালে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, দুপুর 2 টো নাগাদ সৌমিত্রবাবুর পার্থিব শরীর বেলভিউ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে তাঁর গল্ফ গ্রিণের বাড়িতে। এরপর সৌমিত্রবাবুর পার্থিব শরীর নিয়ে যাওয়া হবে টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওয়। টেকনিশিয়ানস স্টুডিওয় তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির থাকবেন টালিগঞ্জ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রির সমস্ত কলাকুশলীরা। টেকনিশিয়ানস স্টুডিও থেকে সৌমিত্রবাবুর পার্থিব শরীর নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে। সেখানে ‘অপু’ কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির থাকবেন আপামর বাঙালি। রবীন্দ্রসদনে বিকেল 3:30 থেকে 5:30 টা পর্যন্ত রাখা থাকবে সৌমিত্রবাবুর পার্থিব শরীর। এরপর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে শববাহী শকট পাড়ি দেবে কেওড়াতলা মহাশ্মশানের পথে।

সমস্ত কোভিড-প্রোটোকল মেনে পদযাত্রা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুরাগীরা যাবেন সৌমিত্রবাবুর শেষযাত্রায়। কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা 6 টা থেকে 6:30 -এর মধ্যে রাজ্য সরকারের তরফে গান স‍্যালুটের মাধ্যমে প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে জানানো হবে শেষ সম্মান। এরপর সৌমিত্রবাবুর পার্থিব শরীরে হবে অগ্নিসংযোগ কিন্তু তবু অপু বাঙালি মননে থেকে যাবেন ‘অপরাজিত’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026