বিনোদন

মুখে নেই মাস্ক, নবাবি চালে ঘুরে বেড়াচ্ছেন খান পরিবার

কৌশিক পোল্ল্যে: গোটা বিশ্বজুড়েই চলছে করোনা আবহ। সাবধানতা বজায় রাখতে মাস্ক হয়ে উঠেছে আমাদের জীবনের নিত্যদিনের সঙ্গী। বাড়তি সতর্কতা বজায় রাখতে কেউ কেউ ব্যবহার করছে হ্যান্ড স্যানিটাইজার। সোশ্যাল মিডিয়া মারফত বহু তারকা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কি করতে হবে আর কি কি করা উচিত নয়। অবশ্য জানিয়ে দেওয়াটা তাদের কর্তব্যের মধ্যে পড়ে যেহেতু তারা প্রত্যেকেই সেলিব্রিটি এবং বলা চলে পাবলিক ফিগার। সেরকমটাই তো এতদিন হয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে কি হলো খান পরিবারের? কেন তারা এমনটা করলেন? চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক।

লকডাউনের প্রায় শেষ পর্বে এসে ইনস্টাগ্রামে ভাইরাল হলো এক ভিডিও যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মুখে মাস্ক ছাড়াই খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন নবাব পরিবারের তিন সদস্য সঈফ, করিনা এবং তাদের ছোট্ট ছেলে তৈমুর। তারাও তো পাবলিক ফিগার, তাহলে বাড়তি সতর্কতা বজায় রাখতে তারা কেন মাস্ক পড়লেন না? এরকম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে তারা কি প্রমাণ করতে চাইলেন? এসব প্রশ্নই ঘোরাফেরা করছে ওই ছোট্ট ভিডিওটির কমেন্ট বক্সে।

তবে কি লকডাউনকে সেভাবে গুরুত্ব দিতে চাইছেনা খান পরিবার নাকি এসব নিতান্তই হয়েছে ভুলের বশে, সে প্রশ্নের উত্তর কারোর জানা নেই। অনেকে এও মন্তব্য করে লিখেছেন যে তৈমুরের মত ছোট্ট ছেলে তাদের সঙ্গে থাকা সত্ত্বেও তারা সেই ছোট্ট ছেলেটির কথা ভেবে অন্তত মাস্ক ব্যবহার করলেন না কেন? যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত খান পরিবারের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া আসেনি। বিশেষ সূত্রে জানা গিয়েছে তারা তিনজনেই লকডাউনের গ্লানি কাটাতে ঘুরতে বেরিয়েছিলেন।

যেখানে অন্যান্য সেলেবরা প্রতিদিন প্রতিনিয়ত সতর্কবার্তা দিয়ে যাচ্ছে সেখানে খান পরিবার এ কোন উদাহরণ দিয়ে মানুষকে বিভ্রান্ত করল। বর্তমানের কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে প্রতিদিন সাত থেকে আট হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন সেই অবস্থায় মাস্ক ছাড়া বাইরে বেরোলে তারকাদের ক্ষেত্রে ছাড় নাকি! প্রশ্ন তো রয়েই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026