করিনার প্রথম প্রেম নয় সাইফ, পরিবারের অমতে বিয়ে করে এখন অনুতপ্ত অভিনেত্রী

বলিউড জগতের এক বড় নাম সাইফ আলি খান। একাধিক হিট ফিল্মে অভিনয় করে লাখ লাখ ভারতবাসীর প্রিয় তারকা হয়ে উঠেছেন তিনি। ভারত ভূখণ্ড ছাড়িয়ে গিয়ে বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাইফ আলি খানের। জনপ্রিয়তার পাশাপাশি অর্থের কোনো অভাব নেই এই বলি তারকার। তাই তো বেশ বিলাসবহুল জীবনযাপন করে থাকেন তিনি। পাশাপাশি তারকার ব্যক্তিগত জীবনের দিকে উঁকি মারলে দেখা যায়, সাইফ আলি খান দুইবার বিয়ে করেছেন এবং তার চার সন্তান রয়েছে।

মোটামুটি সকলেই জানেন প্রথমে অমৃতা সিংয়ের সাথে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। অমৃতা সাইফের দুই সন্তান রয়েছে। তাঁরা হলেন সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। এরপর অমৃতা সিংয়ের সাথে বিবাহ বিচ্ছেদ হলে সাইফ আলি খান বিয়ে করেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে। বর্তমানে সাইফ-কারিনার দুই সন্তান রয়েছে। তারা হলেন তৈমুর এবং জাহাঙ্গীর। কিছুদিন আগেই জন্ম নিয়েছে জাহাঙ্গীর। তবে আপনি কি জানেন করিনা কাপুরের পরিবারের সদস্যরা সাইফকে বাড়ির জামাই করতে চাননি। আজকাল সোশ্যাল মিডিয়াতে এই বিষয় নিয়ে তুমুল চর্চা চলছে।

আসলে করিনা কাপুরকে বিয়ে করার আগেই সাইফ আলী খানের অমৃতা সিংয়ের তরফ থেকে দুই সন্তান ছিল। সেই জন্যই প্রথম প্রথম বেবোর পরিবার চাইনি যে তাঁদের মেয়ে কারুর দ্বিতীয় স্ত্রী হোক। এছাড়াও সম্প্রতি জানা যাচ্ছে করিনা কাপুরের প্রথম প্রেম সাইফ নয়। তিনি সাইফকে এক বিশেষ কারণে বিয়ে করেন। আসলে এই সমস্তর পেছনে ছিল আরেক জনপ্রিয় বলিউড অভিনেতা।

আপনি শুনলে অবাক হবেন যে করিনা কাপুরের প্রথম প্রেম ছিল জনপ্রিয় বলিউড অভিনেতা শাহিদ কাপুর। তারা একে অপরের সাথে অনেক সময় কাটাতেন। কিন্তু কিছু সমস্যার জন্য তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরপর বেবো সাইফকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাতে একদম সম্মতি ছিল না করিনার পরিবারের। বলা যেতে পারে পরিবারের অমতে বিয়ে করেন অভিনেত্রী। তবে এখন বিয়ের কিছু বছর পর সাইফ এর সাথে থেকে বেশ বিরক্ত করিনা কাপুর। একথা তিনি নিজেই স্বীকার করেছেন এক সাক্ষাৎকারে।

বিয়ের পর এখন আফসোস করছেন করিনা কাপুর। কিন্তু কেন? আসলে সাইফ আলী খানকে বিয়ে করার পর কয়েক বছরের মধ্যে দুই সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর। দুই সন্তানের জন্মের পর তিনি এখন মোটেও ফিট নয়। আগের মত ফিট হতে করিনা কাপুরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়া বর্তমানে কোনো সিনেমাতেও কাজ পাচ্ছেন না করিনা কাপুর। তাই অনেকেই মনে করছেন চলচ্চিত্র ক্যারিয়ার শেষ হওয়ার পরিস্থিতি হওয়ায় সাইফকে বিয়ে করে বেশ অনুতপ্ত বেবো।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026