বিয়ের পর সুস্মিতা সেনের ভাই স্ত্রী চারুকে উত্ত্যক্ত করত, স্বামীর এই কাজের কারণে বিয়ে ভেঙে যায়

সুস্মিতা সেন বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী হলেও বর্তমানে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন দর্শকদের মাঝে। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম ফিট অভিনেত্রী। সম্প্রতি তার ভাই রাজীব সেনের সাথে চারু অসোপার বিচ্ছেদের খবর উঠে এসেছে মিডিয়াতে, যা রীতিমতো শোরগোল ফেলেছে।

চারু অসোপা ও রাজীব সেন ইতিমধ্যেই একে অপরের সাথে সমস্ত ছবি নিজেদের ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছেন। জানা গেছে, তাদের মাঝে এক নয় একাধিক কারণে মতবিরোধ রয়েছে। তার মধ্যে মূল হল তাদের একমাত্র মেয়ে জিয়ানাকে স্পটলাইটে নিয়ে আসা নিয়ে। রাজীব কখনোই চাননি এত ছোট বয়সেই তার মেয়ের চেহারা প্রকাশ্যে আনতে। নজর লেগে যেতে পারে এই কথা ভেবেই তিনি এমনটা বলেছিলেন। তবে সেই কথা না মানায় তাদের মাঝে মতবিরোধ পৌঁছে যায় তুঙ্গে। সম্ভবত একে অপরের থেকে এখন আলাদাই থাকেন তারা।

চারু অসোপা ভ্লগিং করেন, আর সেখানেই নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজের মেয়েকে সকলের সামনে নিয়ে এসেছেন তিনি। তিনি তার মেয়েকে দেখিয়ে নিজের চ্যানেলের ফলোয়ার্স কিংবা সাবস্ক্রাইবার বাড়াতে চান না, সেকথা তিনি স্পষ্টই জানিয়েছেন। তবে একথা তিনি ঠিক কাকে ইঙ্গিত করে বলেছেন, তা বুঝতে বাকি ছিল নেই তার অনুরাগীদেরও। তিনি যে রাজীব সেনকে ইঙ্গিত করে এই কথা বলেছেন, তা স্পষ্ট।

এই সূত্র ধরেই চারু অসোপা একটি ইনস্টা স্টোরি দিয়েছেন। সেই ইনস্টা স্টোরির মাধ্যমে তিনি বলেছেন, দূরত্ব একটা সম্পর্ককে শেষ করে দিতে পারে না, তবে কথা কম বলা কিংবা দেরীতে রিপ্লাই করা দূরত্ব বাড়ায়। তিনি এটি কাকে ইঙ্গিত করে পোস্ট করেছেন! তা বুঝতে বাকি নেই কারোরই। সম্প্রতি চারু অসোপার এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। বলাই বাহুল্য, এই মুহূর্তে মিডিয়াতে চারু ও রাজীবের বিচ্ছেদের খবর তুঙ্গে। তবে এখনো পর্যন্ত এই প্রসঙ্গে মিডিয়ার সামনে মুখ খুলতে দেখা যায়নি তাদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026