নিউজ

বড় ধাক্কা থাইল্যান্ড ওপেনে, করোনায় আক্রান্ত হলেন সাইনা নেহওয়াল

ব্যাংকক: ভাগ্য ফের একবার সঙ্গ দিল না সাইনা নেহওয়ালের (Saina Nehwal)। কোভিড পজিটিভ (Coronavirus) হয়ে থাইল্যান্ড ওপেন (Thailand Open) থেকে ছিটকে গেলেন ভারতীয় মহিলা শাটলার। একই সঙ্গে ছিটকে গেলেন ভারতীয় পুরুষ শাটলার এইচএস প্রণয়ও (HS Pranay)। এই নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে তিনবার কোভিড টেস্ট হয়েছে ভারতীয় শাটলার সহ বাকি প্রতিটি দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়ের। প্রথম দুটি করোনা টেস্টে নেগেটিভ এলেও ব্যাংককে এবার টুর্নামেন্ট শুরুর আগের দিন টেস্টে কোভিড পজিটিভ ধরা পড়ে সাইনার।

দীর্ঘদিন ধরে তাঁর কেরিয়ার থমকে ছিল। ভারতীয় মহিলা শাটলার অতীতে দেশের হয়ে দুরন্ত পারফর্ম করলেও, শেষ কিছু বছরে তাঁর পারফরম্যান্সের গ্রাফটা ছিল নিম্মমূখী। তবে এবছরের শুরু থেকে থাইল্যান্ড ওপেন দিয়ে শুভ সূচনা করবেন ভারতীয় মহিলা শাটলার সাইনা নেহওয়াল, এমনটা ঠিক করেছিলেন গত বছর থেকেই। তবে সেটা আর হলো না। কোভিড পজিটিভ হয়ে টুর্নামেন্ট শুরুর দিনেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। একই সঙ্গে কোভিড আক্রান্ত হয়েছেন ভারতীয় পুরুষ শাটলার এইচএস প্রণয়।

অন্যদিকে, আইসোলেশনে পাঠানো হয়েছে পারুপাল্লী কাশ্যপকেও। আপাতত তাঁর টেস্টের ফল এখনও আসেনি বলেই খবর সূত্রের। তবে শেষ কয়েকদিন ধরে প্র্যাকটিস করার সময় কোনও রকম সমস্যা ছিল না সাইনার। তবে শেষ টেস্টে টুর্নামেন্টের আগে এবার করোনা ধরা দিয়েছে ভারতীয় মহিলা শাটলারের। মঙ্গলবারই ম্যাচ ছিল ভারতীয় শাটলারদের। তবে করোনার জেরে নাম প্রত্যাহার করে নিতে হলো তাঁদের। আপাতত সবাইকেই ১০দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে। তারপরই ফলাফল দেখেই দেশের উদ্দেশ্যে আসতে পারবেন তাঁরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026