নিউজ

শপথের দিন সশস্ত্র হামলার আশঙ্কা, প্রশাসনকে সতর্ক করল এফবিআই

ওয়াশিংটন ডিসি: শপথের দিন সশস্ত্র হামলার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক করল এফবিআই (FBI)! মার্কিন যুক্তরাষ্ট্রের (America) বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) শপথের (Owth) দিন ওয়াশিংটন (Washington) ও আমেরিকার ৫০টি প্রদেশের রাজধানীতে সশস্ত্র হামলা হতে পারে। এফবিআই মার্কিন প্রশাসনকে এই মর্মে সতর্ক করল। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন বাইডেন। সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অনুগামীরা যাতে হামলা করতে না পারে, সেই জন্য ওয়াশিংটনে মোতায়েন রাখা হবে ১৫ হাজার ন্যাশনাল গার্ড।

রাজধানীর গুরুত্বপূর্ণ মনুমেন্টগুলি ২৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে। বাইডেনের শপথ গ্রহণের অনুষ্ঠান পরিচালনা করার জন্য তৈরি হয়েছে একটি কমিটি। শপথগ্রহণের থিম হবে ‘আমেরিকা ইউনাইটেড’। সূত্রের খবর,এফবিআই বলেছে, ১৬ জানুয়ারির পর ট্রাম্পের সমর্থকরা হামলার চেষ্টা করবে।সেনেটর ক্রিস মার্ফি প্রতিরক্ষা দফতরের কার্যনির্বাহী সচিবকে চিঠি দিয়ে বলেছেন, ১৫ হাজার ন্যাশনাল গার্ডও রাজধানীকে নিরাপদ রাখতে পারবে কিনা সন্দেহ আছে।

তিনি চান, বাইডেনের শপথের সময় ওয়াশিংটনে সেনা মোতায়েন করা হোক। ট্রাম্পের সমর্থকরা গত ৭ জানুয়ারি মার্কিন সংসদ ভবনে হামলা করে। সেদিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল চূড়ান্ত করা নিয়ে ক্যাপিটল বিল্ডিংয়ে হাউস অব রিপ্রেসেন্টেটিভ এবং সেনেটের বৈঠক চলছিল। সেই সময়েই বিক্ষোভকারীরা জোরজবরদস্তি বিল্ডিংয়ে ঢুকে পড়ার চেষ্টা করে। তারা ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে স্লোগান দিচ্ছিল। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করলেই অশান্তি শুরু হয়ে যায়। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে ফেলে, ব্যারিকেড ভেঙে ক্যাপিটল বিল্ডিংয়ে ঢুকে পড়তে শুরু করে বিক্ষোভকারীরা। বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। তাতে চারজনের প্রাণ যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026