নিউজ

আজই রাজ্যে আসছে ভ্যাকসিন, পুণে থেকে রওনা দিল ট্রাক বোঝাই কোভিশিল্ড

কলকাতা: ‘দূগ্গা দূগ্গা’ আজই পুণে (Pune) থেকে রওনা দিল করোনার টিকা (Corona Vaccine)। আজ, মঙ্গলবার (Tuesday) কলকাতায় (Kolkata) ঢুকছে কোভিড ভ্যাকসিন। হাতে আর তিনদিন, তারপরই মহা সমারহে শুরু হতে চলেছে টিকাকরণ। যার জন্য মঙ্গলবার কাকভোরেই সিরাম ইনস্টিটিউট থেকে রওনা দিল তিন ট্রাক টিকা। জানা গিয়েছে, ঘড়িতে যখন ভোর পাঁচটা, ঠিক তখনই ছিল পুজোর সময়। পুজো অর্চনার পর রওনা দিয়েছে ৩ ট্রাক টিকা। নারকেল ফাটিয়ে নিরাপত্তার মুড়ে শুরু হয়েছে প্রথম যাত্রা।

সিরাম থেকে শীতাতপ নিয়ন্ত্রিত মালবাহী গাড়িতে প্রথমে টিকাগুলি নিয়ে যাওয়া হয় পুণের বিমানবন্দরে। সেখান থেকে কার্গো বিমান। যথা স্থানে পৌঁছে যাওয়ার পর শীতাতপ নিয়ন্ত্রিত বিমানে তুলে দেওয়া হয়। এই বিমানেই রাজ্যে রাজ্যে পৌঁছাবে টিকা। প্রসঙ্গত, আজই বাংলায় পৌঁছাচ্ছে কোভিশিল্ড।

স্পাইস জেটের বিমানে পুণে থেকে কলকাতায় আসবে অতিমারির টিকা। দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে তার অবতরণের কথা। বাংলার জন্য বরাদ্দ ভ্যাকসিন নামিয়ে সেই বিমান উড়ে যাবে গুয়াহাটির পথে। স্পাইস জেট ছাড়াও গোএয়ার, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মোট ৯টি বিমান পুণে থেকে ৫৬.৫ লক্ষ ডোজ নিয়ে ৯টি শহরে পৌঁছবে।

মঙ্গলবার সকাল থেকেই তোড়জোড় শুরু। উত্তর কলকাতার বাগবাজারে তৈরি করা হয়েছে ভ্যাকসিনের হাব। অর্থাৎ কলকাতায় পৌঁছনোর পর প্রাথমিকভাবে ভ্যাকসিন রাখা হবে বাগবাজারে। সেখান থেকেই বিভিন্ন জেলার পথে রওনা দেবে। কড়া নিরাপত্তার মধ্যে বিমান বন্দর থেকে কোভিশিল্ড আনা হবে হাবে। থাকবে পুলিসের এসকর্ট।

‘দূগ্গা দূগ্গা’ আজই পুণে থেকে রওনা দিল করোনার টিকা। প্রথম কিস্তিতে কোভিশিল্ডের প্রায় ৬.৯ লক্ষ ভ্যাকসিনের ডোজ় পৌঁছবে শহরে। এখান থেকেই ভ্যানে করে তা বিভিন্ন জেলায় পাঠানো হবে। এরপর আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে টিকাকরণ প্রক্রিয়া।

এই বিরাট কর্মযজ্ঞে অংশ নিতে পেরে দারুণ খুশি বিমান সংস্থা স্পাইস জেট। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং বলেন, “ভারতে প্রথম কোভিড টিকা বণ্টনের অংশী হয়ে আমরা খুবই খুশি। ৩৪টি কোভিশিল্ডের বাক্স নিয়ে পুণে থেকে দিল্লি উড়ে যাচ্ছে আমাদের বিমান। সেখান থেকে গুয়াহাটি, কলকাতা, হায়দরাবাদ, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, পাটনা, বিজয়ওয়াড়ায় পৌঁছবে ভ্যাকসিন। এ এক ইতিহাসের সাক্ষী হতে চলেছি আমরা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026