এবারে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হল শিশির অধিকারী (Sisir Adhikary) কে। শুভেন্দুর (Suvendu Adhikary) বিজেপিতে যোগদানের পর থেকেই তার বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে কড়া হতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। এবারে তাকে অপসারিত করা হলো। এর আগে কাঁথি পরিষদ থেকে সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikary) সরানো হয়েছিল। তার ঠিক পরে, তিনি যুক্ত হয়েছিলেন বিজেপিতে। এবারে ডিডিএস থেকে থেকে সরিয়ে দেওয়া হলো বর্ষিয়ান তৃণমূল নেতা শিশির অধিকারী কে। সেই জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন আর এক তৃণমূল নেতা অখিল গিরি (Akhil Giri)।
অখিল গিরি বলেছেন, শেষ কয়েক মাস ধরে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের কোন কাজ করছিলেন না শিশির অধিকারী। তাকে কোন বৈঠকেও দেখা যেত না। এই কারণেই তাঁকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। তবে এখানে কোন ব্যক্তিগত আক্রোশ থেকে কাউকে সরিয়ে দেওয়া হয়নি বলে অখিল গিরির দাবি। যদিও রাজনৈতিক মহল এই দাবি মানতে নারাজ। অনেকের মতামত, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর থেকেই অধিকারী পরিবারের উপরে কড়া মনোভাব পোষণ করতে শুরু করে তৃণমূল কংগ্রেস।
কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর কনিষ্ঠ ভ্রাতা সৌমেন্দু অধিকারী কে তার বরাদ্দ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার ঠিক পরেই দাদার হাত ধরে সৌমেন্দু যোগদান করেন বিজেপি তে। শুভেন্দুর বিজেপি যোগদানের পর থেকে শিশির অধিকারীর মুখে প্রায় কুলুপ এঁটে ছিল। মনে হচ্ছিল, দলের সঙ্গে তার মনোমালিন্য চলছে। এবারে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের বরাদ্দ পদ থেকে শিশির অধিকারীকে সরিয়ে দিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। যদিও এই নিয়ে শিশির অধিকারীর থেকে এখনও কোনও মন্তব্য আমরা জানতে পারিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…