নিউজ

বাংলা ও উত্তর প্রদেশ নির্বাচন জিততে সাহায্যের হাত বাড়াবেন ওয়েইসি, বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার

নয়াদিল্লি: বাংলা-উত্তরপ্রদেশ নির্বাচন (Bengal-UP Election) জিততে সাহায্য করবেন ওয়েইসি, (Asaduddin Owaisi) বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে বিজেপি (BJP) নেতা সাক্ষী মহারাজ (Sakhshi Maharaj)। তিনি বললেন, অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন বা AIMIM-এর নেতা আসাদউদ্দিন ওয়েইসি বিজেপিকে বিহার বিধানসভা ভোট জিততে সাহায্য করেছেন। তেমনই এবার পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশ নির্বাচন জিততেও বিজেপিকে সাহায্য করবেন তিনি।’ তাঁর এহেন মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

সম্প্রতি বাংলার আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করে জল্পনা বাড়িয়েছেন ওয়েইসি। একুশের রণনীতি ঠিক করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। তৃণমূল, বিজেপি ছাড়াও বাংলার আসন দখলের দিকে ‘নজর’ রয়েছে ওয়েইসির। আগেই মিম প্রধান ওয়েইসি জানিয়ে দিয়েছিলেন বাংলার বিধানসভা নির্বাচনে এবার প্রার্থী দেবেন তিনি। তা নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা কম হয়নি। রাজ্যের অবিজেপি দলগুলি একযোগে সোচ্চার হয়েছিল বিজেপিকে সুবিধা করে দিতেই বাংলার ভোটের ময়দানে নামছে মিম।

বিরোধীদের দাবি, বিজেপির বি টিম হল মিম। এবার কিনা সেই দাবিতেই সিলমোহর দিলেন সাক্ষী মহারাজ। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশ ভোটে মিমের সাহায্য বিজেপিকে জয়লাভে সাহায্য করবে। তাঁর কথায়, এটা ঈশ্বরের কৃপা। ঈশ্বর ওঁকে শক্তি দিন। উনি বিহারে আমাদের সাহায্য করেছেন, আর এখন উত্তর প্রদেশ পঞ্চায়েত ও বিধানসভা ভোট এবং পশ্চিমবঙ্গ ভোটে আমাদের সাহায্য করবেন। তবে উল্টো সুর ওয়েইসির।তাঁর দাবি, তাঁর রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির কোনওভাবে সম্পর্ক নেই।

আসাদুদ্দিন ওয়াইসির দলটি বিহারে বিধানসভা ভোটে সাফল্য পেয়েছে। এ বার নজরে বাংলা। এর আগেও ওয়েইসি বাংলায় এলে লাভ হবে বিজেপিরই। কারণ, তাঁর দল মিম তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসিয়ে মুসলিম ভোটের একটা বড় অংশ কেটে নিতে পারে। যা আখেরে গেরুয়া শিবিরকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে। এমনটাই বলেছিলেন মমতা সরকারের গ্রন্থাগারমন্ত্রী ও জমিয়তে উলেমা-ই হিন্দের বঙ্গ সভাপতি সিদ্দিকুলা চৌধুরী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026