রাজ্য

“চক্রান্ত করে আগুন লাগিয়েছে তৃণমূল”, বাগবাজার অগ্নিকাণ্ড ঘটনায় মন্তব্য সায়ন্তন বসুর

গতকাল রাতের শহর কলকাতা এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়ে থাকল। গতকাল সন্ধ্যে নাগাদ বাগবাজার ব্রিজসংলগ্ন বস্তিতে হঠাৎ আগুন লেগে যায় এবং দ্রুত আগুন বস্তির চারিধারে। ক্ষতিগ্রস্ত হয়েছে বস্তি সংলগ্ন সারদা মায়ের বাড়ি উদ্বোধন কার্যালয়। সেই মায়ের বাড়ির অফিসের গ্রন্থাকারে ও বেশ কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় সমস্ত আসবাবপত্র। তারপর ২৭ দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এমনকি একের পর এক ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তবে পুরো ঘটনার প্রসঙ্গ টেনে শাসক দলকে দুষেছেন বিজেপির প্রথম সারির নেতৃত্ব সায়ন্তন বসু (Sayantan Basu)।

সায়ন্তন বসু জলপাইগুড়ির এক দলীয় কর্মসূচিতে আর সকালবেলায় উপস্থিত হয়েছেন। তিনি জলপাইগুড়ি থেকে কলকাতার আগুন লাগার ঘটনায় দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেছেন, “প্রাক নির্বাচনকালে শুধুমাত্র ভোটব্যাঙ্ক বাড়ানোর লক্ষ্যে সাধারণ মানুষকে বিপদে ফেলছে শাসক দল। তৃণমূল ইচ্ছা করে বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছে। ইচ্ছা করে কথামতো দমকল দেরিতে যাচ্ছে যাতে মানুষের বিপদ বাড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।”

এছাড়াও তিনি এই প্রসঙ্গে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে একহাত নিয়ে বলেছেন, “এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ডে দমকল কি করে আসতে দেরি করে। এই কারণে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। আসলে রাজ্যের পুরো প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই রাজ্যে প্রান্তে প্রান্তে বিপর্যয় ঘটছে।” সেই সাথে তিনি সুজিত বসুকে বিদ্রুপ করে বলেছেন, “দমকল মন্ত্রীর কাজ কি শুধুমাত্র সাইরেন বাজানো।”এছাড়াও তিনি কটাক্ষ করে বলেছেন, “কালকের বাগবাজার অগ্নিকাণ্ডে কেন্দ্রীয় এনডিআরএফ কে ডাকলে অনেক তাড়াতাড়ি উদ্ধারকাজ চালু হত। এত পরিমান ক্ষয়ক্ষতি তাহলে হয়তো হত না। কিন্তু রাজ্য সরকার ভোটের লোভে এরকম চক্রান্ত করছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026