নিউজ

গুলি চললো বসিরহাটে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা

উত্তর ২৪ পরগণা: বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল (TMC) নেতা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে (Hospital)। বসিরহাট মহাকুমার ন্যাজাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে কলকাতার (Kolkata) একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। তবে কি জন্য এই হামলা? তা এখনও পর্যন্ত জানা যায়নি।

বছর চল্লিশের সুন্নত আলী মোল্লা, এলাকার সক্রিয় তৃণমূল নেতা বলে পরিচিত। বৃহস্পতিবার সকালে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় ৬-৭ জন দুষ্কৃতীর একটি দল তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। শব্দে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সুন্নত। আর তখনই এলাকা ছেড়ে পালায়, দুস্কৃতীরা। এরপর তড়িঘড়ি ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুন্নত। এদিন ওই তৃণমূল নেতার ডান পায়ে চারটে বা পায়ে পাঁচটা গুলি লাগে ।

তার পাশাপাশি তার মাথায় গুলি করা হয়েছে বলে অভিযোগ আক্রান্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনা প্রকাশ্য দিবালোকে হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় নেজাট ও মিনাখা থানার পুলিশ। সেখানে গিয়ে আক্রান্ত তৃণমূল নেতাকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে,তার অবস্থা আশঙ্কাজনক।

আক্রান্ত পরিবারের দাবি, হাবিবুর রহমান ওরূপে বাচ্চা খোকন কুখ্যাত দুষ্কৃতী তাঁর দলবলেরাই পরিকল্পনা করে এই সশস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ। এটাকি রাজনৈতিকভাবে খুনের চেষ্টা, না অন্য কোনো কারণ আছে। ততা তদন্ত করে দেখছে ন্যাজাট থানার পুলিশ। এই মুহূর্তে ওই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ফলে এই ঘটনার পর থেকেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026