খেলা

লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে চলেছেন সাকিব আল হাসান

ঢাকা: আর মাত্র কয়েকদিন পরেই সংযুক্ত আরব আমিরশাহীতে বসতে চলেছে এ বছরের আইপিএলের আসর। কিন্তু নিষেধাজ্ঞার কারণে এ বছরের আইপিএল খেলতে পারবেন না সাকিব আল হাসান। নির্বাসন উঠে যাচ্ছে ২৮ অক্টোবর। আর আইপিএল তার আগেই শুরু হয়ে যাচ্ছে, তাই এ বছর আর কোটিপতি লিগে দেখা যাবে না সাকিবকে। কিন্তু একটা প্রিমিয়ার লিগের দরজা বন্ধ হলেও অন্য আর একটি প্রিমিয়ার লিগের দরজা খুলে গিয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারের কাছে। আর সেই প্রিমিয়ার লিগ টি হল লঙ্কা প্রিমিয়ার লিগ। ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটের তরফ থেকে জানানো হয়েছে, সাকিব আল হাসানের নাম এই ফ্র্যাঞ্চাইজি লিখে রাখা হয়েছে। তবে শুধু সাকিব নন, মুনাফ প্যাটেল,ক্রিস গেইল সহ আরও ১৫০ জন ক্রিকেটারের নাম লঙ্কা প্রিমিয়ার লিগে রাখা হয়েছে।

১ অক্টোবর হবে নতুন এই টুর্নামেন্টের নিলাম। পাঁচ ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্টে প্রতি দলে খেলতে পারবে ৬ জন বিদেশি ক্রিকেটার। মোট ৩০ জন আন্তর্জাতিক ক্রিকেটার ৬৫ জন স্থানীয় ক্রিকেটার খেলতে পারবেন। প্রতিটি দলে থাকবে ১৯ ক্রিকেটার। ১৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথমবারের মতো হতে যাওয়া এলপিএল। ম্যাচ হবে ২৩টি। ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটা এই তিন ভেন্যুতে খেলা হবে। টুর্নামেন্টের উদ্বোধন হবে হাম্বানটোটায়।

প্রসঙ্গত,চলতি বছরের আগস্ট মাসে লঙ্কা প্রিমিয়ার লিগ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কোয়ারেন্টাইন শিথিল করেনি শ্রীলঙ্কা সরকার।। যার ফলে লিগ পিছোতে বাধ্য হয় শ্রীলঙ্কা ক্রিকেট। অবশেষে ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই লিগ, যেখানে দেখা যাবে সাকিব আল হাসানকে। স্বভাবতই এ খবরে খুশি হয়েছেন সাকিব। দীর্ঘ লকডাউনের পর আন্তর্জাতিক ক্রিকেটে এক লিগের হাত ধরে ফিরতে চলেছেন তিনি,তাই খুশি তাঁর ভক্তরাও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026