অফবিট

কঙ্গনা রানাউতের ৫ টি বিস্ফোরক অভিযোগ ফের উস্কে দিতে পারে অভিনেত্রীর অতীত

২০২০ তে দাড়িয়ে এ এক বড় উপাখ্যান। কঙ্গনা রানাউত যিনি এখন সবচেয়ে বিতর্কিত অভিনেত্রী এবং মহিলা, যিনি সরব হয়েছেন বলিউডে মাদকচক্র নিয়ে, সরব হয়েছেন স্বজনপোষণ নিয়ে, আবার তুলে ধরেছেন নিজের অতীতের অন্ধকার দিক। জীবনের একটা সময় তিনি মাদক নিতেন স্বীকার করেছেন, এছাড়াও তাঁর কৈশোর যেই ভয়ংকর দিনগুলির সঙ্গে সংঘাত করেছে তার কাহিনিও তুলে ধরেছেন কঙ্গনা। বহু বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা।

মাত্র ১৬ বছর বয়স থেকেই যৌনতার শিকার হয়েছিলেন অভিনেত্রী। অভিনেতা আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে যৌন ও শারীরিক হেনস্থার অভিযোগ এনেছিলেন কঙ্গনা।
এরপরে আদিত্য পাল্টা FIR দায়ের করেছিলেন কঙ্গনার বিরুদ্ধে।

কিন্তু কঙ্গনা ঠিক কী বলেছিলেন? তাঁর অভিযোগগুলি ঠিক কী ছিল? চলুন আরও একবার দেখে নিই :

প্রথম অভিযোগ – এক রাতে আদিত্য নাকি মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন তাঁর।
দ্বিতীয় অভিযোগ- নাবালিকা অবস্থায় নিয়মিত ধর্ষণ করতেন আদিত্য।
তৃতীয় অভিযোগ – জোর করে তাঁকে সম্পর্কে রেখে দিনের পর দিন ধরে যৌন হেনস্থা করা হয়েছে। চলতো ব্ল্যাকমেল।
চতুর্থ অভিযোগ – এমন অনেক রাত কেটেছে রাতে খাবারটুকু জোটেনি। জোড় করে মাদক সেবন করতে হত। এমনকি নেশা করিয়ে গাড়িতেই ধর্ষণ করা হয়েছে।
পঞ্চম অভিযোগ – “এমন জোরে ধাক্কা মারল মেঝেতে পড়ে গেলাম। মাথা ফেটে গলগল করে রক্ত বেরতে লাগল।”

উল্লেখ্য, আদিত্য পাঞ্চোলির স্ত্রী এই ব্যপারে কঙ্গনার বিরধিতা করেন। তিনি জানান,“এ সব মিথ্যে। সাড়ে চার বছর ধরে আমার স্বামীকে ডেট করেছে ও। তার পরেও তাকে মেয়ে হিসেবে কী ভাবে ভাবতে পারি আমি। আমার মেয়ের সঙ্গে নিজেকে তুলনা করছে। মানেটা কী?” এখানেই শেষ করেননি জারিনা, তিনি আরও বলেন, “আমারই স্বামীর সঙ্গে সম্পর্কে থেকে আবার আমার কাছেই সাহায্যের জন্য আসবে? এমনটা হয় কখনও? কথা বলবেই যখন বুঝে শুনে বলুক।” অন্যদিকে আদিত্য বলেন, “কঙ্গনা পাগল হয়ে গিয়েছে। ও কী বলছে নিজেই জানে না। ওর কথায় সবাই খারাপ। শুধু ও একাই ভাল।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026