বিনোদন

সলমন খানের সঙ্গে শাহনাজ গিলের এমন অশ্লীলতা দেখে রেগে আগুন বডিগার্ড শেরা, অভিনেত্রীকে দিলেন এমন রিয়্যাকশন

সালমান খান বলিউড ইন্ডাস্ট্রির ভাইজান। তিনি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তার এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন তার ভক্তরা। আর সেই মানুষটারই নিরাপত্তার কাজে দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে নিযুক্ত রয়েছেন শেরা। অভিনেতার সাথে যে কোন জায়গায় যে কোন সময় দেখা মেলে তার। এতদিনে তিনি অভিনেতার পরিবারের একজন হয়ে উঠেছেন। তবে সম্প্রতি, শেহনাজ গিলের ছেলেমানুষিতে রীতিমতো রেগে গেলেন শেরা। ভিডিও ভাইরাল হতেই অভিনেতার দীর্ঘদিনের এই দেহরক্ষীর রিয়্যাকশন সামনে এসেছে সকলের।

যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে বলিউডের ভাইজানের নিরাপত্তা নিয়ে ভীষণভাবে সচেতন তার দীর্ঘদিনের এই দেহরক্ষী শেরা। মঙ্গলবার ছিল খুশির ঈদ। আর এই ঈদ উপলক্ষে অভিনেতার বোন অর্পিতা খান শর্মা নিজের বাড়িতে একটি বড় অনুষ্ঠান আয়োজন করেছিলেন, যেখানে বলিউডের নামিদামি তারকারও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন শেহনাজ গিল। বিগ বসের মঞ্চ থেকেই চর্চায় তিনি। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর আরও বেশি করে মিডিয়াতে চর্চিত হন অভিনেত্রী। বর্তমানে তাকে দেখা গিয়েছে ভাইজানের সাথে ঈদের পার্টিতে। আর সেখানেই তার কান্ড দেখে রেগে যান শেরা। ভাইরাল সেই ভিডিওই।

ভিডিওতে দেখা গিয়েছে পাপারাজিৎদের ক্যামেরার সামনে বলিউডের ভাইজান সালমান খানের সাথে পোজ দিচ্ছেন শেহনাজ। কালো সালোয়ার সুটে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাঞ্জাবের ক্যাটরিনা বলা হয় তাকে। সম্প্রতি ভাইজানের সাথে বেশ ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে তাকে। তার সাথে অভিনেতার সম্পর্কের কথা অজানা নয় কারোরই। পাপারাজিৎদের ক্যামেরার সামনেই অভিনেত্রী রীতিমতো জড়িয়ে ধরেছিলেন ভাইজানকে। তাদের একে অপরের সাথে অনেক কথা বলতে দেখা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে।

এমনকি তিনি ভাইজানের কাছে আব্দার করেন তাকে যেন তিনি গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন। অভিনেত্রীর এই আব্দার ফেলতে পারেননি অভিনেতাও। তিনি তাকে গাড়ি অবধি ছেড়ে দিয়ে এসেছিলেন শেষপর্যন্ত। আর সেখানে কম ভিড় ছিল না। যেকোনো সময়ই ভাইজানের নিরাপত্তা নিয়ে সচেতন থাকেন শেরা। তবে হঠাৎ করে অভিনেত্রীর এই আব্দার শুনে কপালে ভাঁজ পড়েছিল শেরার। অভিনেত্রীর এই কথা যে তার একেবারেই পছন্দ হয়নি, তা তার মুখে হাব-ভাব দেখেই বোঝা গিয়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026