বলিউড ইন্ডাস্ট্রি একাধিক সুপারস্টার দর্শকদের উপহার করলেও অমিতাভ বচ্চন হলেন একজন ব্র্যান্ড। তিনি এই যুগের ডন, তাঁকে ধরা ছোঁয়া ‘মুশকিল হ্যায় নেহি, না মুমকিন হ্যায়’। দিনের পর দিন বলিউডে একাধিক উজ্জ্বল তারকা এলেও একটুও ফিকে হয়ে যায়নি বিগ বি এর কারিশমা। বরং উত্তরোত্তর এই বলি নক্ষত্র ক্রমে ক্রমে উজ্জ্বল হয়ে উঠছেন। বলিউডের ‘শেহেনশাহ’ গত পাঁচ দশক ধরে ভারতীয় সিনেমাপ্রেমীদের মন জয় করে আসছেন। তাঁর ফ্যান নয় এমন মানুষ এই ভারত ভূখন্ডে খুব কমই পাওয়া যাবে। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৪৬ মিলিয়নের কাছাকাছি।
নিজের বলিউড ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সাথে স্ক্রীন ভাগ করে নিয়েছিলেন বিগ বি। গোটা জীবনে একাধিক হিট বলিউড ফিল্ম উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি অমিতাভের বিলাসবহুল জীবনযাপন কারোর অজানা নয়। তবে সম্প্রতি এক অভিনেত্রীর কারণে সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, সেই অভিনেত্রী নাকি বিগ বি এর কারণে সারারাত ঘুমাতে পারেননি। নিশ্চয়ই অবাক হয়েছেন এবং ভাবছেন কি এই অভিনেত্রী?
বলিউড অভিনেত্রী স্মিতা প্যাটেল অমিতাভ বচ্চনের সম্বন্ধে এমন মন্তব্য করে বর্তমানে ইন্টারনেট দুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আসলে অমিতাভ বচ্চন ও স্মিতার সম্পর্ক বরাবর সিরিয়াস। অনেকেই শুনে অবাক হয়ে গেছেন যে অমিতাভ বচ্চনের কারনে এক অভিনেত্রী ঠিকমতো রাতে ঘুমাতে পারেননি। কিন্তু আপনি কি জানেন কেন এমনটা হয়েছিল? আসলে এর কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী নিজেই বলেছেন, “অমিতাভের সাথে শুটিংয়ের সময় রোমান্টিক হওয়া আমার পক্ষে খুব কঠিন ছিল। বিগবি তাকে পছন্দ করবেন নাকি সেই চিন্তায় তিনি সারারাত ঘুমাতে পারেননি।”
প্রসঙ্গত উল্লেখ্য, অমিতাভ বচ্চনের সাথে স্মিতা প্যাটেল নমক হালাল ছবিতে একসাথে অভিনয় করেছিলেন। সেই সিনেমার একটি মিউজিক ভিডিওতে অমিতাভের সাথে একাধিক রোমান্টিক দৃশ্য ছিল স্মিতার। অমিতাভ বচ্চন তাকে শুটিংয়ের সময় পছন্দ করবেন নাকি সেই দুশ্চিন্তায় তিনি সারারাত ঘুমাতে পারেননি। আসলে বলিউড শাহেনশাহর সাথে রোমান্টিক হওয়া যে খুব একটা সহজ কাজ নয়, তা বলার অপেক্ষা রাখে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…