সলমনের ফার্মহাউজ যেন পাঁচ তাঁরা হোটেলের সমান, দেখুন ভিডিও
ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনার জেরে তৃতীয় দফার লকডাউন ঘোষিত হয়েছে দেশজুড়ে। ফলে স্বাভাবিকভাবেই গৃহবন্দী রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু এই বলিউড তারকা গৃহবন্দী নয়, নিজেকে ফার্মহাউসবন্দী করে রেখেছেন। তিনি আর কেউ নন, সকলের পরিচিত সলমান খান।
জানা গেছে লকডাউন শুরুর দিন থেকেই তিনি রয়েছেন মুম্বইয়ের পানভেলের একটি ফার্মহাউসে। তবে এটি যে সে ফার্মহাউস নয়, রীতিমতো একটি গ্রামের সমান। ভেতরে রয়েছে চাষের ক্ষেত, সবজির বাগান এমনকি আলাদা আলাদা মরশুমি ফলের বাগানও। শুধু তাই নয় রয়েছে পুকুর ভরা মাছ, সাথে পোলট্রি ফার্ম। এছাড়া ঘোড়া চলে এমন ময়দানও রয়েছে।
অন্যদিকে ভেতরের পরিবেশ ফাইভ স্টার হোটেলকেও হার মানায়। ভেতরে ঢুকলেই প্রথমে নজরে আসবে বড়সড় স্যুইমিং পুল। কাঁচে ঘেরা বৈঠকখানা হোক বা শরীর চর্চার জিমখানা সবকিছুই যেন নজরকাড়া। জানা গেছে জিমখানাতেই বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করেন তিনি।
তবে এমন মনোরম পরিবেশে তিনি একা নন, সাথে রয়েছে বান্ধবী ইউলিয়া ভান্তুর এবং অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…