বলিউড

Zoya Afroz: ‘হাম সাথ সাথ হে’ ছবির নায়িকা জোয়াকে মনে আছে, এখন পুরো চেহারা পাল্টে গেছে, দেখলে অবাক হবেন

জোয়া আফরোজ বর্তমানের মডেলিং দুনিয়ার একটি পরিচিত নাম। ছোট থেকেই অভিনয় জগতের সাথে যুক্ত তিনি। ‘হাম সাত সাত হ্যায়’ ছবিতে তিনটি শিশু চরিত্র ছিল। আর সেই তিনজনের মধ্যে একজন ছিলেন জোয়া আফরোজ। তবে ২৩ বছর পর তিনি পুরোপুরি পাল্টে গিয়েছেন। তাকে দেখে চেনা দায়। তার রূপ রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে গোটা মডেলিং দুনিয়ায়।

এই মুহূর্তে অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও তার বিশাল হাঁকডাক। ২০২১’এ মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের খেতাব উঠেছিল তার মাথাতেই। সেই ঝলকও মিলবে তার সোশ্যাল মিডিয়ার পাতাতে। বর্তমানে এই ২৮ বছর বয়সী অভিনেত্রী রূপে গুণে রীতিমতো টেক্কা দিতে পারেন বলিউডের অভিনেত্রীদেরও। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

‘হাম সাথ সাথ হ্যায়’এর পাশাপাশি ‘মন’, ‘কুছ না কাহো’র মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে জোয়াকে। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও দেখা মিলেছে তার। ‘শোন পরি’, ‘জয় মাতা দি’র মত টিভি শোতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। অবশ্য হাল আমলে ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। খুব সম্প্রতি চলতি বছরের নভেম্বরে মুক্তি পেয়েছে তার অভিনীত সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘মুখবীর – দ্যা স্টোরি অফ আ স্পাই’। জি ফাইভ অরিজিনালসে মুক্তি পেয়েছে সিরিজটি। সিজন ১’এ মোট আটটি এপিসোড রয়েছে। জোয়া আফরোজের পাশাপাশি এই সিরিজে মুখ্য ভূমিকায় প্রকাশ রাজ, বরখা সেনগুপ্ত, জৈন খান দুরানীর মতো তারকা অভিনেতাদের দেখা গিয়েছে। ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে বেশ ভালই প্রতিক্রিয়া মিলছে, তা বলাই চলে। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের তাক লাগানো রূপের জন্যই তুমুল চর্চিত মিডিয়ামহলে।

Note: প্রতিটি ছবি প্রতীকী (ছবির উৎস: গুগল)
Disclaimer: ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবরটি তৈরি করা হয়েছে। bharatbarta তার পক্ষ থেকে এটি নিশ্চিত করে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026