নিউজ

নভেম্বরের শেষদিনে তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি, কবে বাংলায় হবে শীতের আগমন? জানালো হাওয়া অফিস

আজকের দিনটা কাটলেই শুরু হয়ে যাবে বছরের শেষ মাস ডিসেম্বর। তবে অন্তিম মাসের দোরগোড়ায় পৌঁছে গেলেও কলকাতায় জাঁকিয়ে শীত এখনও অনুভূত হচ্ছে না। এমনকি নভেম্বর মাসের শেষ দিনেও তাপমাত্রার পারদ নিম্নমুখী হল না। এখন সকলের মনে একটাই প্রশ্ন যে কবে থাকতে জাঁকিয়ে শীত পড়বে এই বঙ্গে? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি ছিল। বেলা বাড়লে তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি স্পর্শ করতে পারে।

আসলে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত্যের প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে গতকাল থেকেই তাপমাত্রা একটু একটু করে বাড়ছে। এছাড়া উত্তরে হওয়ার দাপট কম থাকায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি হয়ে গেছে বলে জানিয়েছেন হাওয়া অফিসের বিশেষজ্ঞরা। আগামী ২৪ ঘন্টায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। গোটা বঙ্গেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।

তবে কবে থাকতে পড়বে শীত? এই প্রশ্নের উত্তরে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামীকাল বৃহস্পতিবার থেকে হাওয়া বদলের সমূহ সম্ভাবনা রয়েছে। দিন দুয়েক পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবার শীত শীত ভাব অনুভূত হবে। চলতি বছরে নভেম্বর মাসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৬ ডিগ্রী সেলসিয়াস এর পাশাপাশি। সুতরাং এটা আশা করা যায় শীত জাঁকিয়ে পড়লে তাপমাত্রার পারদ রেকর্ড নিচে নামতে চলেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026