কৌশিক পোল্ল্যে: দিলদরিয়া সলমান খানের উদারতার আরও এক দৃষ্টান্ত চোখে পড়ল লকডাউনের এই ঘোর দুর্দিনে। বর্তমানে তিনি মুম্বাইয়ে নিজের ফার্মহাউসে গৃহবন্দি পর্বের দিন কাটাচ্ছেন, তার সঙ্গে রয়েছেন পরিবারের ঘনিষ্ঠ সদস্য সমেত ইন্ডাস্ট্রিরই পরিচিত কিছু সেলেব। ফার্মহাউস থেকে সারাদিনের খুঁটিনাটির নানান ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, বান্ধবী ইউলিয়া ভান্তুর বা কখনো সলমান নিজেই।
ভাইরাল হচ্ছে তাদের নানান কীর্তিকলাপ। ঘোড়াকে ঘাস খাওয়ানো, ঘোড়ার সঙ্গে সেলফি, কিংবা একান্তে একটি ঘরে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো, সোশ্যাল মাধ্যমে লাইভ হওয়া এসব তো চলছেই, সেই সঙ্গে গরিব ও অসহায় মানুষদের দুর্দশার কথা কিন্তু একটিবারের জন্যও ভোলেননি ভাইজান। তাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখে করে চলেছেন নানান উন্নয়নমূলক কাজ। সেই মানবিক চিত্রই আরও একবার ফুটে উঠল, যেখানে দেবদূতের ভূমিকায় অবতীর্ন হলেন সলমান নিজে, তুলে দিলেন দীনদরিদ্রদের মুখে অন্ন।
সলমানের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে উক্ত ফার্মহাউস থেকে হাতে হাতে খাদ্যসামগ্রী উঠছে গাড়িতে, যে কাজে নিযুক্ত রয়েছেন সলমানের সংস্থা ‘বিং হিউম্যান’। এই সকল খাদ্যসামগ্রীগুলি রেশন হিসেবে পৌঁছে যাবে বানিজ্য নগরীর বিভিন্ন দরিদ্র কবলিত স্থানে, যেখানের মানুষেরা অন্নসংস্থানের কোনো সুবিধা পাননি। এটি নিঃসন্দেহে এক মহান উদ্যোগ। না, কোনো সরকারি খাতে অর্থসাহায্য করেননি সলমান, তবে দরিদ্র মানুষগুলির সেবা করে চলেছেন নিজ উদ্যোগে।
s
ভিডিওতে সলমানের সঙ্গ দিয়েছিলেন জ্যাকি, ইউলিয়ারাও। তারাও হাতে হাতে গাড়িতে তুলে দিলেন খাবার। অভুক্ত মানুষগুলির অন্নসেবায় এই নিরন্তন প্রচেষ্টা ভাইজানের মহানুভবতার পরিচয় দেয়। চলতি মাসের খরচ হিসেবে বহু রোজগারহীন দরিদ্র শ্রমিকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে প্রত্যেককেই পাঠিয়ে দিয়েছেন।
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…
রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…