বিনোদন

২৮ সেপ্টম্বরে আদালতে হাজিরা দিতে হবে সলমান খানকে, জানুন কেন?

২১ বছরের পুরনো কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় (blackbuck poaching case) নাম জড়িয়েছিলেন বলিউড সুপারস্টার সলমন খান। সেই ১৯৯৮ সালের সেপ্টেম্বরে যোধপুর গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন সলমন খান ও তাঁর সহ অভিনেতা সইফ আলি খান, টাব্বু ও অভিনেত্রী সোনালী বেন্দ্রেকে সঙ্গে নিয়ে দুটি কৃষ্ণসার হরিণ শিকার করার অভিযোগ ওঠে। এরপর ১৯৯৮ সালের ১২ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়, যদিও পরবর্তীকালে জামিন পেয়ে যান ওই ভাইজান। উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলায়, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন এই সুপারস্টার।

আজ অর্থাৎ ১৫ ই সেপ্টেম্বর, এই মামলার শুনানিতে হাজির হওয়ার কথা ছিল সলমনের। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরেই বিচারক রাঘবেন্দ্র কচ্ছবাহ বর্তমান শুনানি স্থগিত করে দেন, এবং সলমন খানকে আগামী ২৮ সেপ্টেম্বরের শুনানিতে আবিশ্যিকভাবে হাজিরার নির্দেশ দেন।

উল্লেখ্য, এই কেসে সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, তাবু, এবং নীলম সমানভাবে অভিযুক্ত ছিলেন। তবে সলমন খানের অন্য কো-স্টারদের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকায়, তাঁদের আগেই এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026