বিনোদন

নিজের জন্মদিনে Sushmita Sen-কে জড়িয়ে ধরে তুমুল নাচলেন Salman, দেখুন ভিডিও

অভিনেতা সলমন খান (salman Khan) বরাবর বন্ধুবৎসল বলে পরিচিত।  27 শে ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। তাঁর জন্মদিনে প্রাক্তন বিশ্বসুন্দরী ও মডেল-অভিনেত্রী সুস্মিতা সেনের (sushmita sen)সঙ্গে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সুশ ও ভাইজান দুজনে দুজনকে জড়িয়ে ধরে ‘গ্রিট’ করছেন।  প্রকৃতপক্ষে এটি 2018 সালের 27 শে ডিসেম্বরের ভিডিও। প্রতি বছর  পনভেলের ফার্মহাউসে সলমনের জন্মদিন পালিত হয়। 2018 সালে সলমনের জন্মদিনে ফার্মহাউসে আমন্ত্রিত ছিলেন সুস্মিতা। সুস্মিতা ও সলমনের বন্ধুত্ব শুরু হয়েছিল জনপ্রিয় বলিউড ফিল্ম ‘বিবি নং 1’-এর সেট থেকে। এই ফিল্মে সলমনের প্রেমিকার চরিত্রে অভিনয় করে ‘বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস’ (Best supporting actress)-এর পুরস্কার পেয়েছিলেন সুস্মিতা। সলমন ও সুস্মিতার উপর পিকচারাইজড গান ‘চুনরি চুনরি’ এতগুলি বছর পেরিয়েও আজও সমানভাবে জনপ্রিয়।

কিছুদিন আগেই সলমনের সঙ্গে তাঁর মা সলমা খানের (salma khan) সঙ্গে তাঁর একটি ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে স্টার সলমন খান নয়, বরং ঘরের ছেলে সলমনের ভাবমূর্তি ফুটে উঠেছে। মা সলমা খানকে জড়িয়ে ধরে সলমন নাচ করছেন। সমস্ত মায়েদের মতো সলমাও লজ্জা পাচ্ছেন নাচ করতে। সলমন নিজের মা ও পরিবারকে যথেষ্ট ভালোবাসেন। পরিবার সবসময় তাঁর কাছে ‘ফার্স্ট প্রায়োরিটি’।সলমন খানের মা সলমনের পিতা সেলিম খানের(selim khan) প্রথমা স্ত্রী সলমা খান। বিয়ের আগে সলমা হিন্দু ছিলেন। কিন্তু বিয়ের পর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেলিম ও সলমার প্রথম সন্তান হলেন সলমন। সলমা ‘গণপতি’র উপর আস্থা রাখেন। এই কারণে সলমন প্রতি বছর গণপতি উৎসব করেন নিজের বাড়িতে। সলমনের বাড়ির গণপতি উৎসবে বলিউডের একাধিক তারকা নিমন্ত্রিত থাকেন।

এই মুহূর্তে প্রভু দেবা (prabhu deva) পরিচালিত ফিল্ম ‘রাধে’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান। সলমন খানের প্রযোজনায় এই ফিল্মটি নির্মিত হচ্ছে। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি(Disha patani)। এছাড়া সলমন কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’ (Bigg Boss-14) সঞ্চালনা করছেন। সলমনের দক্ষ সঞ্চালনার ফলে ‘বিগ বস-14’-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো।এই মুহূর্তে প্রভু দেবা পরিচালিত ফিল্ম ‘রাধে’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান। সলমন খানের প্রযোজনায় এই ফিল্মটি নির্মিত হচ্ছে। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। এছাড়া সলমন কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’ সঞ্চালনা করছেন। সলমনের দক্ষ সঞ্চালনার ফলে ‘বিগ বস-14’-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো।এছাড়া সলমনের আপকামিং ফিল্ম ‘অন্তিম’-এর ফার্স্ট লুক সামনে এসেছে। এই ফিল্মে সলমন একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026