বিনোদন

ক্লিভেজ দেখুন, শরীর নিয়ে নোংরামি করবেন না : Sreelekha Mitra

বারবার অনলাইন পোর্টাল ও নেটিজেনদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য বা নারীশরীর নিয়ে অথবা তাঁদের পোশাক নিয়ে অশ্লীল ক্যাপশন দিয়ে সংবাদ পরিবেশন করার বিরোধিতা করা সত্ত্বেও কেউ কান দেননি।  এবার অশ্লীল ক্যাপশন বা কুরুচিপূর্ণ মন্তব্যের বিরোধিতা করে খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)।  তাঁর পোস্ট করা ছবিতে তাঁর পরনে রয়েছে ডিপ নেক পোশাক, মাথায় রয়েছে টিয়ারা। ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে শ্রীলেখা বলেছেন, আগে চোখের দিকে তাকাতে, ক্লিভেজ পরে দেখলেও চলবে। শ্রীলেখা বলেন, শরীরটা তাঁর। তাই তিনি কি ধরনের পোশাক পরবেন, সেই সিদ্ধান্তও তাঁর। কিন্তু তার মানে এটা নয় যে, তাঁর পোশাক নিয়ে অথবা তাঁর ছবি নিয়ে কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করবেন বা অশালীন ক্যাপশন দিয়ে সংবাদ পরিবেশন করবেন অযথা ভিউয়ারস বাড়ানোর জন্য। তিনি মনে করেন, চিরকাল পুরুষ নারীকে নিয়ে ফ্যান্টাসাইজ করে এসেছে এবং শ্রীলেখা তা উপভোগ করেন। তবে ফ্যান্টাসি মানে অশ্লীলতা নয়। এই কারণে নেটিজেনদের নিজেদের সীমারেখা বোঝা উচিত।

কিছুদিন আগেই শ্রীলেখা নেটিজেনদের বলেছিলেন, ‘সেক্সারসাইজ’ নয়, এক্সারসাইজেই গ্লো করছেন তিনি। এমনকি নিজের টপ তুলে ‘অ্যাব’ বা বাঙালির বহুচর্চিত ভুঁড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রীলেখা দিয়েছেন ‘বডি শেমিং’-এর জবাব। তিনি বলেছেন, জিমে গিয়ে তিনি তাঁর ‘অ্যাব’ টোন করতেই পারেন, কিন্তু এক্ষুণি তার কোনো কারণ তিনি দেখতে পাচ্ছেন না।

শুধু শ্রীলেখাই নন, এর আগে বিখ‍্যাত পপ সিঙ্গার ম্যাডোনাও (Maddona)নিজের ‘টামি’ দেখিয়ে সংবাদমাধ্যমে বলেছিলেন, নাভিতে হাত দিলে তিনি এক আলাদা শক্তি অনুভব করেন।  কিন্তু তারও আগে আমেরিকায় মেয়েরা ব্রা পুড়িয়ে আন্দোলন করেছিলেন।  বারবার নারীরা পুরুষতান্ত্রিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের শরীরের উপর নিজেদের অধিকারের কথা ঘোষণা করেছেন। এবার শ্রীলেখার কথাতেও পাওয়া গেল তার ছোঁয়া।  একসময় লেখিকা তসলিমা  নাসরিনও (Taslima Nasrin)বলেছিলেন, নারীই নিজের শরীর নিয়ে একমাত্র নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। কারণ এই মানবশরীরের সৃষ্টি নারীশরীর থেকেই হয়। শ্রীলেখাও নিজের পোস্টে এই ধরনের মনোভাব পোষণ করেছেন।  এই কারণে তাঁর পোস্টটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।  শ্রীলেখার এই পোস্টটি যথেষ্ট ভাইরাল হয়েছে।

খুব শীঘ্রই পরিচালক হিসাবেও ডেবিউ করতে  চলেছেন শ্রীলেখা।  শ্রীলেখার লেখা সাইকোলজিক‍্যাল থ্রিলার নিয়ে তৈরি হবে ওয়েব সিরিজ ‘বিটার হাফ’ (Bitter Half)। আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে ‘বিটার হাফ’-এর শুটিং। চিত্রনাট্য লিখেছেন শ্রীলেখা ও ইন্দ্ররূপ ভট্টাচার্য (Indrarup bhattacharya)। শ্রীলেখা মিত্র পরিচালিত ওয়েব সিরিজে অভিনয় করবেন ভরত কল (Bharat kaul), চন্দ্রিমা মুখার্জি (chandrima Mukherjee), শ্রীলেখা নিজে ছাড়াও টলিটাউনের আরো বেশ কিছু পরিচিত মুখ। এছাড়া ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে খোক্কসী রানির ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রীলেখা। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026