সলমন খান (salman khan) তাঁর পরিবারের সঙ্গেই অধিকাংশ সময় কাটাতে পছন্দ করেন। তাঁর বোন অর্পিতা (Arpita khan)-এর সন্তান আয়াত( Ayat)-এর সঙ্গে সুযোগ পেলেই খেলায় মাতেন সলমন। কিছুদিন আগেই আয়াতকে কোলে নিয়ে সলমনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে পারিবারিক অনুষ্ঠানে আয়াতকে কোলে নিয়ে নাচ করছিলেন সলমন। আয়াত এখন বেশ খানিকটা বড় হয়ে গেছে। ইতিমধ্যেই আয়াত ও মা সলমা খান (salma khan)-এর সঙ্গে সলমনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে সদ্যোজাত আয়াতকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন সলমন ও তাঁর সলমা খান।
সলমন খান বরাবর বন্ধুবৎসল বলে পরিচিত। 27 শে ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। তাঁর জন্মদিনে প্রাক্তন বিশ্বসুন্দরী ও মডেল-অভিনেত্রী সুস্মিতা সেনের (sushmita sen)সঙ্গে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সুশ ও ভাইজান দুজনে দুজনকে জড়িয়ে ধরে ‘গ্রিট’ করছেন। প্রকৃতপক্ষে এটি 2018 সালের 27 শে ডিসেম্বরের ভিডিও। প্রতি বছর পনভেলের ফার্মহাউসে সলমনের জন্মদিন পালিত হয়। 2018 সালে সলমনের জন্মদিনে ফার্মহাউসে আমন্ত্রিত ছিলেন সুস্মিতা। সুস্মিতা ও সলমনের বন্ধুত্ব শুরু হয়েছিল জনপ্রিয় বলিউড ফিল্ম ‘বিবি নং 1’-এর সেট থেকে। এই ফিল্মে সলমনের প্রেমিকার চরিত্রে অভিনয় করে ‘বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস’ (Best supporting actress)-এর পুরস্কার পেয়েছিলেন সুস্মিতা। সলমন ও সুস্মিতার উপর পিকচারাইজড গান ‘চুনরি চুনরি’ এতগুলি বছর পেরিয়েও আজও সমানভাবে জনপ্রিয়।
কিছুদিন আগেই সলমনের সঙ্গে তাঁর মা সলমা খানের(salma khan) সঙ্গে তাঁর একটি ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে স্টার সলমন খান নয়, বরং ঘরের ছেলে সলমনের ভাবমূর্তি ফুটে উঠেছে। মা সলমা খানকে জড়িয়ে ধরে সলমন নাচ করছেন। সমস্ত মায়েদের মতো সলমাও লজ্জা পাচ্ছেন নাচ করতে। সলমন নিজের মা ও পরিবারকে যথেষ্ট ভালোবাসেন। পরিবার সবসময় তাঁর কাছে ‘ফার্স্ট প্রায়োরিটি’।সলমন খানের মা সলমনের পিতা সেলিম খানের(selim khan) প্রথমা স্ত্রী সলমা খান। বিয়ের আগে সলমা হিন্দু ছিলেন। কিন্তু বিয়ের পর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেলিম ও সলমার প্রথম সন্তান হলেন সলমন। সলমা ‘গণপতি’র উপর আস্থা রাখেন। এই কারণে সলমন প্রতি বছর গণপতি উৎসব করেন নিজের বাড়িতে। সলমনের বাড়ির গণপতি উৎসবে বলিউডের একাধিক তারকা নিমন্ত্রিত থাকেন।
এই মুহূর্তে প্রভু দেবা(prabhu deva) পরিচালিত ফিল্ম ‘রাধে’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান। সলমন খানের প্রযোজনায় এই ফিল্মটি নির্মিত হচ্ছে। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি(Disha patani)। এছাড়া সলমন কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’ (Bigg Boss-14)সঞ্চালনা করছেন। সলমনের দক্ষ সঞ্চালনার ফলে ‘বিগ বস-14’-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো।এই মুহূর্তে প্রভু দেবা পরিচালিত ফিল্ম ‘রাধে’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান। সলমন খানের প্রযোজনায় এই ফিল্মটি নির্মিত হচ্ছে। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। এছাড়া সলমন কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’ সঞ্চালনা করছেন। সলমনের দক্ষ সঞ্চালনার ফলে ‘বিগ বস-14’-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো।এছাড়া সলমনের আপকামিং ফিল্ম ‘অন্তিম’-এর ফার্স্ট লুক সামনে এসেছে। এই ফিল্মে সলমন একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন।
Niall Horan is opening up about the inspiration behind his upcoming fourth studio album —…
Lucy Dacus, acclaimed singer-songwriter and member of boygenius, delivered a moving rendition of Daniel Caesar’s…
Timothée Chalamet’s relationship with Kylie Jenner is reportedly under scrutiny following his loss at the…
Mel Schilling, beloved host of Married at First Sight U.K. and Australia, has shared devastating…
Viewers tuning into NBC’s Today on March 16 were surprised to see Jenna Bush Hager…
John Krasinski is stepping back into the role of Jack Ryan for a new Prime…