নিউজ

চতুর্থ দফার লকডাউনে খুলছে সেলুন ও বিউটি পার্লার

মঙ্গলবার চতুর্থ দফার লকডাউন শুরু হওয়ার সাথে সাথেই দিল্লীতে আর্থিক গতিবিধি স্বাভাবিক হতে চলেছে। এই দফার লকডাউনে কিছু ছাড় মিললেও সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয়নি সাধারণ মানুষদের। সেলুন এবং বিউটি পার্লার নিয়ে দেওয়া হয়েছে একটি নতুন গাইডলাইন, যার আওতায় সেলুন এবং সাজগোজের জন্য বিউটি পার্লারগুলি বন্ধই থাকবে বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লীতে সব বাজারই খোলা হবে তবে সেগুলি চলবে অড-ইভেন পদ্ধতিতে। তবে অতি আবশ্যক জিনিসগুলি আগের মতোই প্রতিদিন খোলা থাকবে। দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্পূর্ণভাবে দোকান মালিকের দায়িত্ব থাকবে এবং সেটি যদি না মানা হয় তবে দোকান বন্ধ করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী দিল্লীর সমস্ত নির্মাণ কাজ শুরু করার অনুমতি দিয়েছেন তবে সেক্ষেত্রে শুধুমাত্র দিল্লীর শ্রমিক ছাড়া অন্য রাজ্যের শ্রমিকেরা কাজ করতে পারবেন না।

এছাড়া তিনি আরও বলেছেন সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত খুব জরুরি কাজ ছাড়া বাইরে বেরোনো যাবে না। তবে ৬৫ বছরের বেশি, ১০ বছরের কম, গর্ভবতী মহিলা এবং যাদের অন্য কোনো রোগ রয়েছে সেসব মানুষদের বাড়ির বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026