বিনোদন

ভুল হলে ক্ষমা করে দিন, তবুও রাজ্য ছেড়ে যাবেন না, অনুরোধ সাংসদ দেবের

কৌশিক পোল্ল্যে: করোনা পরিস্থিতিতে সমগ্র দেশের টালমাটাল অবস্থায় যুদ্ধ করে চলছে প্রতিটি দেশবাসী, এক মারন ভাইরাসের বিরুদ্ধে। এই অবস্থায় রাজ্যের পরিস্থিতিতে সামাল দিতে সরব হলেন ঘাটালের সাংসদ ও অভিনেতা দেব। গত শনিবার পশ্চিম মেদিনীপুরে নিজ লোকসভা কেন্দ্রে গিয়ে সাংবাদিক সম্মেলনে সামিল হন তিনি, সঙ্গে চলে মন্ত্রীবৈঠকও।

এদিন বিভিন্ন ইস্যুতে আলোকপাত করে সেগুলির সমাধান করা প্রসঙ্গে যথেষ্ট গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন দেব। বাইরের রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ইতিমধ্যেই বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি এবং বিনামূল্যে তারা যাতে রাজ্যে ফিরতে পারে সেই বিষয়েও মুখ্যমন্ত্রীসহ অন্যান্য গরিষ্ঠ দলনেতাদের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন তিনি।

সদ্যই একটি খবরে আলোড়ন ওঠে বাংলায়। বর্তমানের কঠিন পরিস্থিতিতে যেখানে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে এমত অবস্থায় রাজ্য ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বহু নার্স। এই প্রসঙ্গে সাংসদের বক্তব্য, তিনি যদি চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হতেন তাহলে এই পরিস্থিতিতে তিনি কখনোই রাজ্য ছেড়ে যেতেন না বরং পরিস্থিতির মোকাবিলা করে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লড়াইয়ে সামিল হতেন। রাজ্য ছেড়ে চলে যেতে চাওয়া নার্সদের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করে পরে তাদের প্রতি হাতজোড় করে অনুরোধ জানিয়ে রাজ্যে থেকে যাওয়ার পরামর্শ দেন সাংসদ।

ত্রান বিতরন প্রসঙ্গে দেব জানান, এই এলাকার সবাই একটি পরিবারের স্বরূপ, প্রত্যেককেই যথাসাধ্য রেশন ও অন্যান্য সামগ্রী বিতরন করা হয়েছে। যদিও অভিনেতা উক্ত স্থানে উপস্থিত থাকতে পারেননি কারন দল থেকেই তাকে আসতে নিষেধ করা হয়েছিল ভিড় জমায়েত যাতে না হয় সেই কারনে। ত্রান বিতরনের ছবি পোস্ট নিয়ে নিজমত প্রকাশ করে তিনি জানান, তিনি এরকম পাবলিসিটিতে বিশ্বাসী নন। বর্তমান পরিস্থিতিতে আবারো ঐক্যের বার্তা দিয়ে সকল রাজনৈতিক দলকে একযোগে কাজ করার আহ্বান জানালেন তিনি। এবং জনকল্যানে ও সাধারন মানুষের মানোন্নয়নে সাংসদ কোটা থেকে ১ কোটি টাকা অনুদান দেওয়ার খবরও খোলসা করেন দেব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026