নিউজ

দেশের স্বার্থে কোলে বাচ্চা নিয়েই কর্তব্য পালনে ব্যস্ত পুলিশ মা, কুর্নিশ

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে ভারতবর্ষে এখন লকডাউন চলছে। বাড়িতে বসে থাকতে থাকতেই অনেকের বিরক্ত লাগছে। অনেক নারীরাই তাদের কাজের সূত্রে সংসার ফেলে শুধুমাত্র আমাদেরকে রক্ষা করবেন বলে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করে চলেছেন। পুলিশ কনস্টেবল চিত্রলেখা, তার এক বছরের বাচ্চাকে সাথে নিয়ে কাজে বেরিয়ে পড়েন। উত্তর প্রদেশের একটি ছোট শহর মেইনপুরীর ২৫ বছরের চিত্রলেখা তার দায়িত্ব পালন করেছেন কোলে তার এক বছরের শিশুকে নিয়ে। তিনি বলেন, “একজন পুলিশ অফিসার হিসাবে সাধারণ মানুষের জন্য কাজ করাটা তার দায়িত্ব।

আর এই রকম অসহায় পরিস্থিতিতে তার সাধারন মানুষের পাশে থাকাটা তো আর ওপর প্রয়োজনীয়। সচেতনতা চারিদিকে ছড়িয়ে দেওয়াই হল তার একমাত্র কাজ।” তবে তিনি আরও বলেছেন, “তার এলাকার মানুষজন তাকে অনেকটাই সহযোগিতা করছেন এবং লকডাউনের নিয়ম কানুন তারা মেনে চলছেন।” চিত্রলেখা কে প্রতিদিন ১২ ঘন্টা কাজ করতে হয়। তাই কোলে তার শিশুকে একটি কাপড়ে জড়িয়ে তিনি তার কাজে বেরিয়ে পড়েন। তিনি বলেন, “আমি তার হাত সারাক্ষণ পরিষ্কার করে দি এবং সাথে করে স্যানিটাইজার রাখি”। সদ্য মা হওয়ার পরে তার কোলের শিশুটিকে নিয়ে প্রতিদিন এই কাজ করাটা মোটেই সহজ কাজ নয়। তবে চিত্রলেখা জানান, “তার এই কাজের মধ্যে দিয়ে তিনি তার শিশুর মধ্যে অজান্তেই দেশপ্রেমের একটা ভাব জাগ্রত করাতে পারছেন”।

পুলিশ বাহিনী, ডাক্তার, অন্যান্য সহকারি কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করে চলেছেন ভারতবর্ষকে কীভাবে করোনার থাবা থেকে বাঁচানো যায়। চিত্রলেখার মত কত নারী রয়েছেন যারা তাদের সংসার সামলে দেশের স্বার্থে নিজেদের কর্তব্যে অবিচল থেকে কাজ করে চলেছেন। তাদের সবাইকে স্যালুট জানাতে হয়। আমরা গোটা ভারতবাসী তরফ থেকে তাদেরকে কুর্নিশ জানাই। নারীরা পারে না এমন কোন কাজ নেই। তারা দশোভূজা হয়ে দশ দিক সামলান। মা দূর্গার সত্যিকারের প্রতিমূর্তি তো এই সমস্ত নারীদের মধ্যেই রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026