ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

লকডাউনে ব্যাংকে যেতে অসুবিধা, পোস্ট অফিস থেকে তুলতে পারবেন ব্যাঙ্কের টাকা, জানুন পদ্ধতি

দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউন জারি হওয়ার পর ব্যাঙ্ক খোলা থাকলেও অনেকেই ব্যাঙ্কে পৌঁছে প্রয়োজনীয় টাকা তুলতে পারছেন না। তাদের জন্য নতুন সুবিধা আনলো ভারতীয় পোস্ট। এবার থেকে পোস্ট অফিস থেকেই আপনার ব্যাঙ্কের টাকা তুলতে পারবেন। পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট না থাকলেও এটি সম্ভব।

পোস্ট অফিস থেকে আধার নম্বরের ভিত্তিতে (এইপিএস) তুলতে পারবেন টাকা। ভারতীয় ডাক বিভাগের ব্যাঙ্কিং পরিষেবা ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে এই পরিষেবা পাওয়া যাচ্ছে। ডাক বিভাগ জানাচ্ছে, চলতি মাসে এই পরিষেবায় বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকরা ১.৫৪ কোটি টাকা তুলেছেন বিভিন্ন পোস্ট অফিস থেকে। চাহিদা বাড়ার ফলে গ্রামীণ পোস্ট অফিস গুলোতে নগদের জোগানও বাড়ানো হচ্ছে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের এই পরিষেবা এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে।

লকডাউনের পর ব্যাঙ্ক দূরে হওয়ায় অনেকেই ব্যাঙ্কে যেতে পারছেন না। কিন্তু নিকটে যদি পোস্ট অফিস থাকে তাহলে সহজেই সেখান থেকে টাকা তোলা যাবে। দূরবর্তী ব্যাঙ্কে না গিয়ে নিকটস্থ পোস্ট অফিসে গেলেই কাজ মিটে যাবে। ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্য জানাচ্ছেন, ‘রাজ্যে ১৭০০ সাব-পোস্টঅফিস, ৭৩০৬টি গ্রামীণ পোস্ট অফিস আছে। কিন্তু ব্যাঙ্কের শাখা এত নেই। তাই পোস্ট অফিসের মাধ্যমে নূন্যতম ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার সুবিধা এখন আরও বেশি করে কাজে লাগছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026