বিনোদন

লকডাউনে ছোটবেলার ছবি শেয়ার করে স্মৃতির আবেগে ভাসলেন শ্রদ্ধা কাপুর

কৌশিক পোল্ল্যে: চারিদিকে কান পাতলে একটাই বিষয় বারেবারে ভেসে আসে, তা হল লকডাউন। এই ঘরবন্দি পরিস্থিতিতে অবস্থা জেরবার, তবু সোশ্যালে উকি মেরে যতক্ষন সময় কাটানো যায় আর কি, সেই প্রচেষ্টাই করছেন সকলে। শুধু আমি বা আপনি নয়, এই একই পন্থায় দিন গুনছেন তারকারাও। কারোর ছবির কাজ মাঝপথেই হয়েছে বন্ধ, কিংবা কারোর ছবি হয়তো সম্পূর্ন তৈরি কিন্তু শুধুমাত্র লকডাউনের কারনে রিলিজ হয়নি।

মনভার তো তাদেরও, তবু পরিস্থিতির শিকার সকলেই। সোশ্যালে ঢু মারলে নানান রকম ট্রেন্ড চোখে পড়ছে। ছেলেবেলার ছবি শেয়ার করাও ইদানিং বেশ ট্রেন্ড হয়ে উঠেছে। বহু তারকারাও এই সমস্ত চ্যালেঞ্জে অংশগ্রহনও করছেন, সেই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

নিজের ছোটবেলার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পুরোনো স্মৃতির নস্টালজিয়া ঝালিয়ে নিলেন অভিনেত্রী। স্মৃতির পাতা উলটে পৌঁছে গেলেন ছেলেবেলার অতীতে। ছবির ক্যাপশনে লিখলেন, ‘যখন আমার খরগোশের মতো দাঁত ছিল’। ছবিতে সত্যিই তার বড় দাঁত বেশ লক্ষনীয়। ছবি দেখে আর এক অভিনেত্রী সারা আলি খান মন্তব্য করেন, ‘কি মিষ্টি’। শ্রদ্ধার মিষ্টি ছবিতে মন গলেছে নেটিজেনদের।

শক্তি কাপুর কন্যা, এবছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন। তার দীর্ঘদিনের বিশেষ বন্ধুর সঙ্গে, এবছরের শেষেই বিয়ের কথা থাকলেও আদৌ করোনা ভাইরাসের আশঙ্কায় তা পিছোবে কিনা সে নিয়ে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়। সাম্প্রতিক ‘ছিঁছোড়ে’ ছবিতে শ্রদ্ধার অসাধারন অভিনয়ে সকলের মন ছুঁয়েছে। এই সিনেমাতেই শেষ তাকে অভিনয়ে দেখা গিয়েছে। এখন দেখুন শ্রদ্ধার ছোটবেলার সেই মিষ্টি ছবিটি, শুধুমাত্র নীচের পোস্টে ক্লিক করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026