লক ডাউন আরও দীর্ঘায়িত হবে কিনা বা ৩রা মে লক ডাউন উঠবে কিনা সে বিষয়ে বৈঠকে বসতে চলেছে মন্ত্রীরা। সূত্রের খবর, লক ডাউনের ফলে দেশের অর্থনীতিতে প্রবল ধস দেখা দিয়েছে। অর্থনীতির এই বেহাল দশার ফলে লক আর বাড়বে না বলে জানা গিয়েছে। দেশে অর্থনীতিকে চাঙা করতে চায় সরকার। আর তার ফলেই পুনরায় খুলতে পারে অফিস।
সূত্র বলছে, লক ডাউন উঠলেও সামাজিক দুরত্ব বজায় রেখেই সর্বক্ষেত্রে কাজকর্ম চালিয়ে যেতে হবে। মাস্ক পরতে হবে। জানা গিয়েছে, এদিন মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক হবে। তবে লক ডাউন শিথিল হলেও সাবধান থাকতে হবে জনসাধারণকে।
খবর, এইসময় সমস্ত রকম ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। তারফলে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় থাকবে। একইরকম ভাবে সমস্ত অফিসেও কাজ চলবে। যেসমস্ত এলাকা গ্রিন জোনে রয়েছে অর্থাৎ সংক্রমণের সংখ্যা নেই সেখানেই লক ডাউন শিথিল হতে পারে। তবে রেড জোন ও হটস্পট চিহ্নিত এলাকায় নজরদারি চলবে, এমনটাই সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…