সামনে এলো সামান্থার সাহসিকতা, বোল্ড লুকে অবতীর্ণ অভিনেত্রী, ভাইরাল হতেই মুগ্ধ ভক্তরা

বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন সামান্থা-রুথ-প্রভু। পর্দায় তার অভিনয় প্রতিমুহূর্তে মুগ্ধ করে সকলকে। কয়েকমাস আগে ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবির আইটেম নম্বর ‘ও আন্তাভা’র তালে পর্দার নাচতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। পরবর্তীতে এই গানের মাধ্যমে তিনি রীতিমতো চর্চিত হয়েছিলেন গোটা বিশ্বের দরবারে। বলাই বাহুল্য, এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা ছড়িয়ে রয়েছে দেশ-বিদেশে। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর রূপে মুগ্ধ বহু বিশ্ববাসী। তবে দেশের মাটিতে সামান্থা-রুথ-প্রভুর নাম উঠলেই হৃদস্পন্দন বেড়ে যায় অভিনেত্রীর বহু পুরুষ ভক্তদের। সম্প্রতি নিজের একটি ছবির সূত্র ধরেই পুনরায় মিডিয়াতে চর্চিত হয়েছেন অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় এই দক্ষিণী অভিনেত্রী। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ২২ মিলিয়নেরও বেশি। তার যেকোনো ছবি কিংবা ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয় চোখের পলকে। সম্প্রতি অভিনেত্রীর তেমনি একটি পোষ্টের মাধ্যমে আবারো মিডিয়ার আলোতে এই দক্ষিণী তারকা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পাতায় দক্ষিণী অভিনেত্রী সমন্থা-রুথ-প্রভু নিজের বোল্ড লুক শেয়ার করে চর্চিত হয়েছেন মিডিয়াতে। ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে একটি গাঢ় সবুজ রঙের ডিপনেক, স্লিভলেস, ব্যাকলেস গাউনে দেখা গিয়েছে। চুলে বাঁধা ছিল বাহারি বিনুনি। কানে ছিল ছোট্ট দুল। চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ, যা তার এই ছবিগুলিকে আরো বেশি সুন্দর করে তুলেছিল। গাউনের নীচের অংশে ছিল ডিজাইন। পায়ে ছিল কালো হাইহিল। একেবারে বোল্ড লুকে এই ছবিগুলিতে ধরা দিয়েছেন তিনি। সম্ভবত কোন ফটোশুটের দৌলতেই এই ছবিগুলো তুলেছেন সামান্থা-রুথ-প্রভু। এই লুক অভিনেত্রীর নিজেরও ভীষণভাবে পছন্দ, তাও জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর এই লুক বর্তমানে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। তার অগণিত ভক্তরা মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর লুকে। কমেন্টবক্সে অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলেই, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

কয়েকদিন আগেই নিজের বিবাহবিচ্ছেদের কারণে মিডিয়াতে বিপুল চর্চিত হয়েছিলেন অভিনেত্রী। সকলকে রীতিমতো চমকে দিয়ে নাগা চৈতন্য ও সামান্থা-রুথ-প্রভু নিজেদের বিবাহবিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ার পাতাতেই ঘোষণা করেছিলেন। তবে তাদের বিচ্ছেদের পিছনের কারণ সম্পর্কে কেউ এখনো পর্যন্ত মুখ খোলেননি। সম্ভবত সেই কারণ আড়ালে রাখতে চেয়েছেন তারা। তবে বিচ্ছেদ হয়ে গেলেও তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান থাকবে বলেই জানিয়েছিলেন এই দুই তারকা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026