বাংলা চলচ্চিত্র জগৎ দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন সায়ন্তনী ঘোষ। পরবর্তীকালে হিন্দি অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের মুখ্য চরিত্র হিসেবে দেখা যায় তাকে। ‘কুমকুম’, ‘আদালত’, ‘লাল ইশক’, ‘ইতনা করোনা মুঝসে পেয়ার’, ‘তেরা ইয়ার হু মে’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাকে।
তবে হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পূর্বে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল এই অভিনেত্রীকেও। সম্প্রতি সেই ঘটনাই আবারো উঠে এসেছে প্রকাশ্যে। অভিনেত্রী একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুতেই তাকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল। তিনি নিজের শরীরের গঠনের জন্য রীতিমতো লজ্জা পেয়েছিলাম সেইসময়।
সেইসময় মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেখানেই তার এক সহকারি মডেল, এক মহিলা তাকে তার বড় স্তনের জন্য বডি শেমিং করেছিলেন। তিনি তাকে বলেছিলেন, অভিনেত্রী ফ্ল্যাট চেস্টেড নন, তার স্তনের আকার বেশ বড়। এমনকি তিনি এও জিজ্ঞাসা করেছিলেন, তিনি নিশ্চয়ই প্রচুর সেক্স করেন! তবে সেইসময় অভিনেত্রী মাত্র ১৮ বছর বয়সী একজন কুমারী মেয়ে ছিলেন। ঐ মহিলার সেইসমস্ত কথা শুনে তিনি রীতিমতো আঘাত পেয়েছিলেন। সেইসময় তিনি বুঝে উঠতে পারেননি তাকে কি বলা উচিৎ। কারণ বাঙালি মেয়েদের শরীরের গঠন একটু অন্যধরনেরই হয়। এমনকি তিনি এও জানান, মডেলিংয়ে থাকাকালীন অনেকে তাকে এসে অনেক ধরনের কথা বলেছিলেন। এমনকি তাকে এও শুনতে হয়েছিল বাঙালি মেয়েরা অহংকারী হয়।
২০২১’এর ডিসেম্বর মাসে এই অভিনেত্রী তার দীর্ঘদিনের প্রেমিক অনুগ্রহ তিওয়ারির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কলকাতাতেই একেবারে বাঙালি রীতিনীতি মেনে বিবাহ সম্পন্ন হয়েছে তাদের। ঘরোয়া ভাবেই নিজেদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন তারা। পরিবারের সদস্য ও কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই একে অপরের সাথে জীবন কাটানোর অঙ্গীকার নিয়েছিলেন এই তারকা জুটি।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…